বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জার্মানিতে করোনা পরিস্থিতি অবনতি: কঠোর হচ্ছে বিধিনিষেধ

জার্মানিতে করোনা পরিস্থিতি অবনতি: কঠোর হচ্ছে বিধিনিষেধ

জার্মানিতে কোনোভাবেই যেন বশে আনা যাচ্ছে না করোনাকে। দিন যতই যাচ্ছে ততই সংক্রমিত মানুষের সংখ্যা বাড়ছে। সবচেয়ে বেশি সংক্রমিত প্রবাসী-অধ্যুষিত রাজধানী বার্লিন, নর্দরাইন ভেস্টফালেন, বায়ার্ন ও মেকলেনবুর্গ ফরপমার্ন। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টার কমতি নেই মার্কেল প্রশাসনের। বিশেষ করে রাজধানী বার্লিনে রাত ১১টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত সব দোকানপাট বন্ধ রাখার পাশাপাশি মাস্ক পরিধান আবশ্যক ও মদ্যপানে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে বার্লিনের রাজ্যসরকার।

এক জার্মান জানান, করোনার এই পরিস্থিতি যেন ভৌতিক সিনেমার মতো, সবসময় মাস্ক পরে থাকতে হচ্ছে। ভয় হচ্ছে দিনের পর দিন যেভাবে সংক্রমিতের সংখ্যা বাড়ছে তাতে ৪ হাজার ছাড়িয়ে দিনপ্রতি ১০ হাজার হয়ে যায় কিনা।

এদিকে একটি কার্যকরী প্রতিষেধক তৈরি না হওয়া পর্যন্ত কাছের আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব ছাড়া সব ধরনের পার্টি বা জনসমাগম হয় এমন জায়গা থেকে দূরে থাকার পরামর্শও নাগরিকদের।

আরেক জার্মান জানান, আমি মনে করি সংক্রমণ থেকে যদি সত্যিই বাঁচতে হয় তাহলে সবার প্রতি বিনীত অনুরোধ এখন থেকে দয়া করে কোনো ধরনের পার্টি বা বেশি লোকজন হয় এমন কোনো জায়গায় যাওয়া যাবে না। গণপরিবহন থেকে শুরু করে সব খানেই মাস্ক পরার কোনো বিকল্প আমি দেখছি না। দেশটির রবার্ট কক ইন্সটিটিউট এর সূত্র মতে নতুন ও পুরাতন মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ৯ হাজার ৬শ’র বেশি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com