বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসার জন্য অনলাইনে মেডিকেল টিম গঠন

ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসার জন্য অনলাইনে মেডিকেল টিম গঠন

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসার জন্য অনলাইনে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। যেখানে দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসায় প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন।


মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসার জন্য অনলাইনে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। দেশ বিদেশের যে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক এতে যুক্ত হয়ে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন।

তিনি আরো জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা আজ মঙ্গলবার অনলাইনে বৈঠকে বসেছিলেন। সেখানে তারা জাফরুল্লাহর চিকিৎসার বিষয়ে আলোচনা করেন।

তবে তারা ঠিক কী পরামর্শ পেয়েছেন বা জাফরুল্লার চিকিৎসার বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছেন তা জানা যায়নি।

মো. ফরহাদ হোসেন আরো জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি সকালে নিজে নিজেই নাস্তা করেছেন। তবে তার শ্বাসকষ্ট পুরোপুরি না কমায় এখনো তাকে অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে।


এর আগে গতকাল সোমবার মো. ফরহাদ হোসেন জানান, জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে অক্সিজেনের পাশপাশি অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হচ্ছে। সেইসঙ্গে রাখা হয়েছে ভয়েস রেস্টে রাখা হয়েছে। তার খাওয়া-দাওয়ার পরিমাণও কমে গেছে।

গত ২৫ মে নিজেদের উদ্ভাবিত কিটে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর। পরে বিএসএমএমইউ হাসপাতালে পিসিআর টেস্ট করালেও একই রেজাল্ট আসে। গত ২৬ মে তিনি প্রথম প্লাজমা থেরাপি নেন। এরপর আরো দুইবার তিনি প্লাজমা থেরাপি নেন।

জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে নিজের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজ ও অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তার স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীরও করোনাভারাসে আক্রান্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com