মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
দীর্ঘ দিন পরে ক্যামেরার সামনে আঁচল

দীর্ঘ দিন পরে ক্যামেরার সামনে আঁচল

করোনার প্রকোপ কমে যাওয়ার পর প্রায় সবাই কাজে ফিরলেও চিত্রনায়িকা আঁচল একটু বেশিই সময় নিয়েছেন। আগামী মঙ্গলবার থেকে ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন তিনি।

অংশ নেবেন ওয়েব সিনেমা ‘চিৎকার’ এর শুটিংয়ে। এর মাধ্যমে প্রায় ৯মাস পর শুটিংয়ে ফিরছেন এই অভিনেত্রী।
ওয়েব সিনেমাটিতে আঁচলের বিপরীতে রয়েছেন একে আজাদ। আর এটি পরিচালনা করবেন ইয়াসির আরাফাত জুয়েল।

এটি একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হচ্ছে।
এ প্রসঙ্গে আঁচল বলেন, করোনা দেখা দেওয়ার পর থেকে কাজ বন্ধ রেখেছিলাম।

তবে এবার আবারো শুটিংয়ে ফিরছি। ১৩ অক্টোবর থেকে ওয়েব সিরিজের শুটিং শুরু করবো।

তিনি আরও জানান, ‘চিৎকার’ ওয়েব সিরিজে এক বোবা তরুণীর চরিত্রে অভিনয় করছেন তিনি। এতে বোবা মেয়েটিকে প্রচণ্ড নির্যাতনের মুখোমুখি হতে হয়, কিন্তু তার প্রতিবাদ করার ক্ষমতা থাকে না।

‘ভুল’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে আঁচলের। এরপর ‘বেইলি রোড’, ‘ভালোবাসার রংধনু’, ‘জটিল প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘কি প্রেম দেখাইলা’, ‘স্বপ্ন যে তুই’, ‘গুণ্ডা: দ্য টেরোরিস্ট’, ‘ফাঁদ’, ‘কিস্তিমাত’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি। তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘দাগ’।
চলতি বছরের জানুয়ারিতে ‘রাগী’ সিনেমায় শেষবার শুটিং করেন আঁচল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com