বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
এয়ার অ্যাম্বুলেন্সে এনেও বাঁচানো গেলো না ডা.আনোয়ার হোসেনকে

এয়ার অ্যাম্বুলেন্সে এনেও বাঁচানো গেলো না ডা.আনোয়ার হোসেনকে

বরিশাল নগরীর রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার হোসেন শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার বাড্ডায় এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসক আনোয়ার হোসেনকে বরিশাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। পরে তাকে বাড্ডার এএমজেড হাসপাতালে ভর্তি করা।

ডা. আনোয়ার হোসেনের স্ত্রী শারমিন আক্তার রিনা বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে ঢাকার বাড্ডায় এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী।

রাহাত আনোয়ার হাসপাতালের পরিচালক অ্যাডভোকেট লস্কর নুরুল হক বলেন, চিকিৎসক আনোয়ার হেসেন করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। রোববার রাতেও তিনি এক অসুস্থ রোগীর সফল অস্ত্রোপচার করেন। তবে সোমবার সকালে হঠাৎ তার শ্বাসকষ্ট দেখা দেয়।


আগে থেকেই তিনি অ্যাজমায় ভুগছিলেন জানিয়ে রাহাত আনোয়ার হাসপাতালের পরিচালক বলেন, শ্বাসকষ্ট বাড়লে তাকে অক্সিজেন দেওয়া হয়। দুপুরের পর থেকে তার অবস্থার অবনতি হয়। বিকেল সাড়ে ৫টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়। সন্ধ্যায় তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

পরে সেখান থেকে চিকিৎসক আনোয়ার হোসেনকে বাড্ডার এএমজেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানান অ্যাডভোকেট লস্কর নুরুল হক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com