সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
নতুন রূপে ‘গেন্দা ফুল’, নেপথ্যের নায়ক রতন কাহারের সঙ্গী ইমন-বিক্রম-দেবলীনা

নতুন রূপে ‘গেন্দা ফুল’, নেপথ্যের নায়ক রতন কাহারের সঙ্গী ইমন-বিক্রম-দেবলীনা

বড় লোকের বিটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেবো লাল গেঁদাফুল…”। বাঁশের প্যান্ডেলে যখন তাবু খাটানোর চল ছিল। ফানেলের মতো মাইক থেকে তারস্বরে শব্দ নির্গত হত। তখনও কানে নির্ভেজাল মধুর মতো মিষ্টি ঠেকত এই সুর। বাংলার মাটির সোঁদা গন্ধ মেশানো প্রেমের সুর বেঁধেছিলেন লোকশিল্পী রতন কাহার (Ratan Kahar)। সেই গানকেই নতুন আঙ্গিকে ‘গেন্দা ফুল’ (Genda Phool) হিসেবে নিজের ব়্যাপের ছন্দ মিশিয়ে তুলে ধরতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বলিউড গায়ক বাদশা (Badshah)। ভিডিওয় বাদশার সঙ্গে ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজও (JacquelineFernandez)। প্রথমে ভিডিওয় রতন কাহারের নাম উল্লেখ করেননি বাদশা।

এতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। বিশেষ করে বাঙালিরা। পরে নিজের ভুল স্বীকার করে রতন কাহারকে তাঁর প্রাপ্য দেন বলিউড ব়্যাপার। উল্লেখ করেন তাঁর নাম। এবার রতন কাহারকে কেন্দ্র করই সেই ভিডিওকে নতুন করে সাজিয়ে দর্শকদের দরবারে পরিবেশন করলেন বিক্রম ঘোষ (Bickram Ghosh) এবং অরিন্দম শীল (Arindam Sil)। নতুন রূপে সেজে বলিউডের ‘গেন্দা ফুল’ হল বাংলার ‘গাঁদা ফুল’।সিউড়ি থেকে এসে ভিডিওর শুটিং করেছেন রতন কাহার।

নিজের তবলার ছন্দে গানকে নতুন করে সাজিয়েছেন বিক্রম। কি-বোর্ডের অ্যারেঞ্জমেন্ট করেছেন সায়ন গঙ্গোপাধ্যায়। ভিডিওয় গান গাওয়ার পাশাপাশি অভিনয় করেছেন ইমন চক্রবর্তী ( Iman Chakraborty)। নাচে তাল মিলিয়েছেন নৃত্যশিল্পী তথা অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar)। বাদশা এবং জ্যাকলিন ফার্নান্ডেজের কিছু দৃশ্যও গানে রাখা হয়েছে।

পুরো বিষয়টি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছেন পরিচালক অরিন্দম শীল। এভাবেই বাংলার মাটির গান পুজোর (Durga Puja 2020) আগেই নতুনভাবে দর্শকের দরবারে হাজির হয়েছে সপ্তাহান্তে। আর তাতে রইলেন গানের নেপথ্যের নায়ক রতন কাহার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com