বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রকাশ্যে ‘লক্ষ্মী বম্ব’ ছবির ট্রেলার

প্রকাশ্যে ‘লক্ষ্মী বম্ব’ ছবির ট্রেলার

কালী পুজো (Kali puja) অর্থাৎ দীপাবলির (Diwali) আগেই ওয়েব দুনিয়ার দর্শকদের মন জয় করতে আসছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। উলুধ্বনি দিয়েই নিজের আগমন বার্তা দিলেন বলিউডের খিলাড়ি। আভাস আগে থেকেই দিয়ে রেখেছিলেন। কথা রেখে শুক্রবারই প্রকাশ করলেন ‘লক্ষ্মী বম্ব’-এর (Laxmmi Bomb) ট্রেলার।২০১১ সালে মুক্তি পাওয়া হরর কমেডি ঘরানার তামিল ছবি ‘কাঞ্চনা’র (Kanchana) অফিশিয়াল রিমেক ‘লক্ষ্মী বম্ব’।

নিজের পরিচালনায় ও প্রযোজনায় সেই ছবিতে অভিনয় করেছিলেন দাক্ষিণাত্যের তারকা রাঘব লরেন্স (Raghava Lawrence)। রাঘবই ‘লক্ষ্মী বম্ব’-এর পরিচালক। ২০১৯ সালের জানুয়ারি মাসে ছবি তৈরির কথা ঘোষণা করা হয়েছিল। অক্ষয় নায়িকা হিসেবে কিয়ারা আডবানীকে (Kiara Advani) বাছা হয়। ছবিতে রয়েছেন তুষার কাপুর, শারদ কেলকর, অশ্বিণী কালসেকরের মতো অভিনেতা-অভিনেত্রীরা। বাংলার বাড়তি পাওনা রাজেশ শর্মার অভিনয়।২০১৯-এর ২২ এপ্রিল অক্ষয় ও কিয়ারার সঙ্গে শুটিং শুরু করেন রাঘব লরেন্স। শুটিংয়ের মাঝে খবর রটে, অক্ষয় কুমারের সঙ্গে মতপার্থক্য হওয়ায় নাকি পরিচালনার দায়িত্ব ছেড়ে দিয়েছেন রাঘব লরেন্স। পরে রাঘব জানান, তিনিই পরিচালক হিসেবে সিনেমার কাজ সম্পূর্ণ করবেন। চলতি বছরের মার্চ মাসে দুবাইয়ের বুর্জ খালিফায় (Burj Khalifa Dubai) অক্ষয়-কিয়ারা জুটির সঙ্গে একটি গানের দৃশ্যের শুটিংয়ের পর কাজ শেষ করেন রাঘব। লকডাউনের মধ্যেই ছবি পোস্ট প্রোডাকশনের অনেকটা কাজ শেষ করা হয়। ৯ নভেম্বর ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar) মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘লক্ষ্মী বম্ব’।

এদিন আরও একগুচ্ছ সিনেমার ওয়েব প্রিমিয়ারের কথা ঘোষণা করা হয়। আমাজন প্রাইম ভিডিওয় (Amazon Prime Video) মুক্তি পাবে এই সিনেমাগুলি। যার মধ্যে রয়েছে বরুণ ধাওয়ান-সারা আলি খান অভিনীত ‘কুলি নম্বর ১’, রাজকুমার রাও-নুসরত ভারুচা অভিনীত ‘ছলাং’ এবং ভূমি পেডনেকর অভিনীত ‘দুর্গাবতী’। ‘দুর্গাবতী’র অন্যতম প্রযোজক অক্ষয় কুমার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com