রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
গুলদস্তা’র ট্রেলারে নারী মনের না বলা কাহিনি ফুটিয়ে তুললেন স্বস্তিকা-অর্পিতা নারী।

গুলদস্তা’র ট্রেলারে নারী মনের না বলা কাহিনি ফুটিয়ে তুললেন স্বস্তিকা-অর্পিতা নারী।

সমাজের যে স্তরেই তাঁর অবস্থান হোক লড়াই-ই যেন জীবনের সমার্থক হয়ে দাঁড়ায়। এই লড়াই বাইরে থেকে দেখার এলেম অনেকের থাকে না। নারীর গহন মনেই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র। যেখানে প্রতিনিয়ত ন্যায়-অন্যায়ের দ্বন্দ্ব চলতে থাকে। এই দ্বন্দ্বই ফুটে উঠেছে পরিচালক অর্জুন দত্তর (Arjunn Dutta) নতুন ছবিতে। টলিউডের তিন নারীকে এক ‘গুলদস্তা’য় সাজিয়েছেন পরিচালক। পুজোর মরশুমেই মুক্তি পাবে স্বস্তিকা মুখোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় এবং দেবযানী চট্টোপাধ্যায় অভিনীত ছবিটি। বুধবার প্রকাশ্যে এল ট্রেলার।পুজো রিলিজের ভিড়ে নতুন সংযোজন অর্জুন দত্ত পরিচালিত ‘গুলদস্তা’। কাহিনি এবং চিত্রনাট্য অর্জুনেরই। ছবিতে স্বস্তিকার (Swastika Mukherjee) চরিত্রের নাম ডলি।

শ্রীরূপার চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee)। আর দেবযানী চট্টোপাধ্যায় (Debjani Chatterjee) রয়েছেন রেণুর চরিত্রে। সমাজের এই তিন স্তরের মহিলার লড়াইয়ের কাহিনিই তুলে ধরা হয়েছে ছবিতে। ‘গুলদস্তা’য় অর্পিতার স্বামী অর্ণবের চরিত্রে অভিনয় করছেন ঈশাণ মজুমদার। দেবযানী ওরফে রেণুর স্বামীর চরিত্রে রয়েছেন অভিজিৎ গুহ। রেণুর ছেলের ভূমিকায় অভিনয় করেছেন অনুভব কাঞ্জিলাল। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুরাধা মুখোপাধ্যায়, বর্ষীয়ান অভিনেত্রী ছন্দা করাঞ্জি চট্টোপাধ্যায়। ছবির সংগীতের দায়িত্বে ছিলেন সৌম্য ঋত।নিজের প্রথম ছবি ‘অব্যক্ত’তেও সম্পর্কের কাহিনি দেখিয়েছিলেন অর্জুন।

সেখানে মা ও ছেলের সম্পর্কের টানাপোড়েন ফুটিয়ে তুলেছিলেন অর্পিতা চট্টোপাধ্যায় এবং অনুভব কাঞ্জিলাল। দর্শকদের প্রশংসা পেয়েছিল ৩১ জানুয়ারি মুক্তি পাওয়া ছবিটি। গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন আদিল হুসেনও। এবারে নারী চরিত্রদের কাহিনি তুলে ধরেছেন পরিচালক। আর তা রিলিজ করছেন পুজোর মরশুমেই। ২১ অক্টোবর মুক্তি পাবে ‘গুলদস্তা’। একই দিনে মুক্তি পাবে কোয়েল মল্লিক অভিনীত সৌকর্য ঘোষাল পরিচালিত ‘রক্ত রহস্য’। সেই ছবির ট্রেলারও বুধবারই মুক্তি পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com