বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
এইচএসসি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ।

এইচএসসি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ।

করোনাভাইরাসের কারণে আটকে আছে এইচএসসি পরীক্ষা। এ পরীক্ষা কবে হবে তা নিয়ে সংশয়ের মধ্যে আছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এইচএসসি পরীক্ষা হবে কবে তা জানানোর কথা ছিলো। পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মঙ্গলবার জানান বুধবার সিদ্ধান্ত জানানো হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী মাসে এই পরীক্ষা নেয়া যায় কি না তা নিয়েই মূলত আলোচনা চলছে। তবে কোনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক জানান, এইচএসসি পরীক্ষার ঘোষণা যেদিন করা হোক না কেন শিক্ষাবোর্ডগুলো পরীক্ষা আয়োজনে প্রস্তুত রয়েছে।

এছাড়া, পরীক্ষার বিষয় ও নম্বর আগের মতো থাকবে কিনা এ বিষয়েও নানা আলোচনা চলছে।

এবার পরীক্ষা অনুষ্ঠিত হলে ১৩ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিলের শুরুতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com