শনিবার, ২০ Jun ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
করোনায় আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়

করোনায় আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়

এবার অতিমারীতে আক্রান্ত হলেন বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ আজ বেলা ১১টা নাগাদ তাঁকে কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয় ৷ সেখানে তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট এসেছে “পজিটিভ”৷ গত কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন ৷ করোনার নানা উপসর্গ দেখা যাচ্ছিল ৷ ছিল শ্বাসকষ্টও ৷ জানা যাচ্ছে, কয়েকদিন আগে তিনি স্টুডিও ফ্লোরে শ্যুটিং করেছেন ৷ যদিও করোনা প্রতিষেধকের সব ব্যবস্থাই সেখানে ছিল ৷

গত বছর সৌমিত্র চট্টোপাধ্যায় নিওমোনিয়ায় আক্রান্ত হন ৷ প্রবল শ্বাসকষ্ট নিয়ে তিনি তখন রুবি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ তাঁর শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গও সেইসময় অকেজো হতে থাকে ৷ তবে, কিছুদিন চিকিৎসার পরে তিনি আবার সুস্থ হয়ে ওঠেন ৷ অবশ্য এর আগেও তিনি বেশ কয়েকবার শ্বাসকষ্টে ভুগেছেন৷


একটু আগে বেলা ১টা নাগাদ, বেলভিউ-এর চিকিৎসকরা জানালেন, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ৷ তাঁর জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে ৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com