বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঢাকা মেডিক্যালের করোনা ইউনিটে আরো ১৭ জনের মৃত্যু

ঢাকা মেডিক্যালের করোনা ইউনিটে আরো ১৭ জনের মৃত্যু




ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জন মারা গেছেন। এদের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে ৫ জনের। মৃত এই ৫ জনই পুরুষ। বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। হাসপাতালে গত ২মে থেকে শুরু করা করোনা ইউনিটে সোমবার বিকেল সাড়ে ৫টা পযর্ন্ত করোনা ইউনিটে নারী ও পুরুষ মিলে ৫৩০ জন মারা গেছেন। তাদের মধ্যে ১২১ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

ঢামেক হাসপাতালের মর্গ অফিসের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর সোমবার বিকেলে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের এই হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিটসহ ৩টি ইউনিট চালু করা হয়েছে। এখানে রোগী ভর্তি ও চিকিৎসা জন্য ২৪ ঘণ্টাই খোলা রয়েছে। করোনা রোগী মৃত্যু ও ভর্তি প্রতিদিন আপডাউন করছে। করোনা ইউনিটে সার্বক্ষণিক রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন হাসপাতাল কতৃপক্ষসহ ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। যারা করোনা ভাইরাসে উপসর্গ নিয়ে মারা গেছেন তাদের লাশ তাদের আত্নীয়-স্বজনের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভে যারা মারা গেছেন সেই সব লাশগুলো করোনা বিধি-মোতাবেক তাদের আত্নীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com