বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাতাড্ডা’য় খালেদ মুহিউদ্দীন”

রাতাড্ডা’য় খালেদ মুহিউদ্দীন”

জনপ্রিয় উপস্থাপক ও সংগীতশিল্পী তানভীর তারেকের ‘রাতাড্ডা’য় এবারের অতিথি বরেণ্য সংবাদব্যক্তিত্ব খালেদ মুহিউদ্দীন। প্রতি সোমবার জাগো এফএম ৯৪.৪ এ তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় প্রচার হয় ‘রাতাড্ডা উইথ তানভীর’।
টানা ৩ বছর অনুষ্ঠানটি সরাসরি দর্শক শ্রোতাদের কাছে একটি জনপ্রিয় নাম। এর ভেতরে করোনাকালীন সংকটে ৫ মাস বন্ধ থাকার পর শুরু হয়েছে এর দ্বিতীয় সিজন।

তানভীর তারেক বলেন, ‘আমরা যারা গণমাধ্যম কর্মী হিসেবে উপস্থাপনার টুকটাক চর্চা করি তাদের কাছে খালেদ মুহিউদ্দীন একজন আইকনের নাম। যার ভাবনা, বাচনভঙ্গি, উপস্থাপনার ঢং আমরা ফলো করি প্রতিনিয়ত। অনেকদিন ধরেই প্রিয় এই মানুষটিকে নিয়ে আড্ডার প্ল্যান করছি। কিন্তু তার ভীষন ব্যস্ততার কারণে সময় সুযোগ একসাথে হয়ে উঠছিল না।


৫ অক্টোবর সোমবার রাতাড্ডায় তার এই বিস্তৃত গণমাধ্যম নিয়ে ভাবনা, দিকনির্দেশনা বা আগামীর প্রত্যাশা কিংবা আশংকার গল্প শুনব। পাশাপাশি মানুষটার ব্যক্তিজীবনের কিছু গল্প শুনতে চাইব। আশা করছি রাতাড্ডা সেশনের একটি বিশেষ এপিসোড হবে এই পর্বটি।’

গণমাধ্যমব্যক্তিত্ব খালেদ মুহিউদ্দীন এ প্রসঙ্গে বলেন, ‘তানভীর তারেক এই মিডিয়া অঙ্গনে পরিচিত মানুষ। এই মাহমারিকালে আমাদের বেশ ক’বার ভার্চুয়ালি কথা হয়েছে। কিন্তু আড্ডার সময় দিতে পারিনি। আমি প্রথমে তাকে বলেছিলাম যে আপনি গ্ল্যামার জগতের যত জনপ্রিয় মানুষকে আনেন; তাতে আমার-আপনার আড্ডা কী কেউ শুনবে বা দেখবে?

পরে আমার প্রতি তার অনুরাগ দেখে অবাকই হয়েছি। অবশেষে তার জনপ্রিয় একটি অনুষ্ঠানে আড্ডা দেব। আশা করি ভালো একটা সময় কাটবে।’
প্রসঙ্গত, গণমাধ্যম ব্যক্তিত্ব খালেদ মুহিউদ্দীন বর্তমানে জার্মানভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যমের বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com