বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বগুড়ায় নতুন করে ৪ শিশুসহ ৮৮ জন করোনায় আক্রান্ত

বগুড়ায় নতুন করে ৪ শিশুসহ ৮৮ জন করোনায় আক্রান্ত

বগুড়ায় নতুন করে আরও ৪ শিশুসহ ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৬১ জন পুরুষ, ২৩ জন নারী ৪ শিশু রয়েছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন সোমবার রাত ৯ টায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, এই নিয়ে জেলায় মোট ৮৭৮জন করোনায় আক্রান্ত হলেন। অবশ্য আক্রান্তদের মধ্যে ৭২ জন সুস্থ হয়েছেন। কিন্তু ২ নারীসহ ৮ জন মৃত্যুবরণ করেছেন।

‌‘আক্রান্তদের মধ্যে ৩৯জনের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। ৪১ থেকে ৫০ বছরের আক্রান্ত হয়েছেন ২৯ জন, ৫১ থেকে ৭০ বছর বয়সী রয়েছেন ১৪ জন, ৭০ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন এবং ১৮ বছরের নিচে শিশু রয়েছে ৪ জন।’

ডা. তুহিন জানান, সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫১ জন পজিটিভ এবং টিএমএসএসে বগুড়ার ৬৭টি নমুনার মধ্যে আরও ৩৭ জনের পজিটিভ এসেছে। মোট আক্রান্ত ৮৮ জনের মধ্যে ৭৩ জনের বাড়ি বগুড়া সদর উপজেলা এলাকায়। তাদের অধিকাংশই আবার শহরের জলেশ্বরীতলা, নাটাইপাড়া, চেলোপাড়া, নারুলী ও ফুলবাড়ি এলাকার বাসিন্দা। অন্য উপজেলার মধ্যে শাজাহানপুরের ৭ জন, নন্দীগ্রামের ৩ জন, গাবতলীতে ৩ জন ও আদমদীঘিতে আরও ২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, নতুন আক্রান্তদের তেমন জোরালো কোন উপসর্গ না থাকায় আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com