বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
করোনায় মারা গেলেন সৌদি যুবরাজ

করোনায় মারা গেলেন সৌদি যুবরাজ

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সৌদি আরবে রাজপুত্রের মৃত্যু হয়েছে। মৃত রাজপুত্রের নাম সৌদ বিন আবদুল্লাহ বিন ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদ। গত বৃহস্পতিবার এই রাজপুত্রের মৃত্যু হয়। দেশটির সরকারি প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্য জানিয়েছে।

এ বিষয়ে এসপিএ জানায়, বৃহস্পতিবার করোনায় সৌদি যুবরাজ মারা গেছেন। দেশটির ‘রয়্যাল কোর্ট’ প্রিন্স সৌদ বিন আবদুল্লাহ বিন ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যুর ঘোষণা দেয়। কিন্তু তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য দেয়ানি রয়্যাল কোর্ট। এমন খবর প্রকাশ করেছে রয়টার্স।  

এদিকে আবদুল আজিজের মৃত্যুর পর সৌদি রাজ পরিবারের অনেক সদস্যই হাসপাতাল কিংবা নিজে বাসভবনে করোনার চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

সৌদি আরবের চিকিৎসক নিজার বাহবরির বরাত দিয়ে সৌদি লিক জানায়, এক হাজার ২০০ বেশি করোনা রোগী আছেন, যাদের অবস্থা গুরুতর। তাদের ভেন্টিলেটর দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। জেদ্দা ও রিয়াদের অবস্থা খুবই খারাপ।

সৌদি আরবের রাজ পরিবারে মধ্যেও করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। রিয়াদের গভর্নরকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। সব মিলিয়ে রাজ পরিবারের ১৫০ জন আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৭০০ অধিক নাগরিক

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com