বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শাহরুখ কন্যা কালো ডাইনি

শাহরুখ কন্যা কালো ডাইনি

সম্প্রতি বর্ণবৈষম্যের শিকার হয়েছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান। এ নিয়ে তিনি একটি স্ক্রিনশটও প্রকাশ করেছেন। সে স্ক্রিনশটে তার গায়ের রঙয়ের জন্য তাকে আক্রমণ করা হয়েছে।
স্ক্রিনশটটি দিয়ে সুহানা জানিয়েছেন, ১২ বছর বয়স থেকে তাকে কুৎসিত বলা হয়েছে গায়ের রংয়ের জন্য যা তার কাছে বেশ যন্ত্রণাদায়ক ছিল। সুহানার মতে, ভারতীয়দের মতোই তার গায়ের রং। আর নিজের দেশের মানুষের গায়ের রং অপছন্দ করা মানে নিরাপত্তাহীনতায় ভোগা।

সুহানা যে স্ক্রিনশট শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে তাকে কালো, কালো ডাইনি, কুৎসিত বলে আক্রমণ করা হয়েছে। কেউ লিখেছেন, আপনি মোটেই সুন্দরী নন। ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে সুহানা দাবি করেছেন, বর্ণবৈষম্য বন্ধ হওয়া উচিত। নিজের গায়ের রং ও উচ্চতা নিয়েও তিনি খুশি বলে জানান।
ইনস্টাগ্রাম পোস্টে সুহানা লিখছেন, চারপাশে এই বিষয়ে অনেক কিছুই ঘটছে আর এটা বন্ধ হওয়া উচিত। এটা শুধু আমার বিষয়ে নয়।

যে সকল অল্প বয়সি ছেলে মেয়েরা কোনও কারণ ছাড়াই আমার মতো হীনমন্যতা নিয়ে বড় হয়েছে তাদের জন্যও। এখানে কিছু কমেন্ট রাখা থাকল। প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীরা আমায় ১২ বছর বয়স থেকে কুৎসিত বলে এসেছে।
অনেকে দাবি করেছিলেন শাহরুখ কন্যা নাকি নিজের স্কিন টোন লাইট করার চেষ্টা করেছেন। উত্তরে সুহানা জানান, কখনওই নিজের গায়ের রং ফর্সা করার চেষ্টা করেননি এবং করবেন না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com