মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
নুসরাত-রুদ্রনীলের শুটিং শুরু

নুসরাত-রুদ্রনীলের শুটিং শুরু

এই করোনা আবহে বিদেশে শ্যুটিং শুরু করেছে বলিউড অনেক আগেই। এবারে গুটি গুটি পায়ে লন্ডনে শ্যুটিং শুরু করেছে বাংলা ইন্ডাস্ট্রিও। সেপ্টেম্বরের শুরুতেই কমলেশ্বর মুখোপাধ্যায় তাঁর নতুন ছবি ‘অনুসন্ধান’র জন্য পাড়ি দিয়েছিলেন লন্ডন। সঙ্গে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, চূর্ণী গাঙ্গুলী, ঋদ্ধি সেন, প্রিয়াঙ্কা সরকারের মতো অভিনেতারা। ছবির প্রযোজনায় এসকে মুভিজ।

এবারে সেই একই প্রোডাকশন হাউজের আরেকটি ছবি ‘স্বস্তিক সংকেত’র শ্যুটিংয়ের জন্য দুদিন আগেই লন্ডন পৌঁছেছেন রুদ্রনীল ঘোষ, নুসরাত জাহান, গৌরব চক্রবর্তী, সতাফ ফিগার। ছবির পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল।
বিমানবন্দর থেকে শুরু করে ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন রুদ্রনীল ঘোষ। তবে এবারে যে ছবিটা তিনি পোস্ট করলেন তার তলায় লেখাটাই সব থেকে গুরুত্বপূর্ণ।

রুদ্র পোস্ট করেছেন যে তাঁদের সকলের করোনা পরীক্ষা হয়ে গিয়েছে। সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।এবারে নিশ্চিন্তে কাজ শুরু করা যাবে।
বিদেশে শ্যুটিং মানেই অভিনেতারা সময় পেলেই দেদার শপিং করেন এবং কাছকাছি ঘুরতেও যান। কিন্তু সূত্রের খবর এবারে সেরকম না হওয়ার সম্ভাবনাই বেশি।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অভিনেতাদের জন্য সবরকমের সুরক্ষা বিধি মেনেই চলবে শ্যুটিং।সেখানে প্রোটোকলের বাইরে গিয়ে অহেতুক অশান্তি ডেকে আন্তে চাইবেন না কেউই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com