শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
করোনা ভাইরাস মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হতে পারে: ডব্লিউএইচও

করোনা ভাইরাস মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হতে পারে: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ বিষয়ক আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ করোনা ভাইরাসের মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হওয়ার বিষয়টি নাকচ করে দেননি।
সোমবার বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি করোনা ভাইরাসকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস গ্রুপের সমগোত্রীয় হিসেবে উল্লেখ করে বলেন, সে হিসেবে এটি মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হতে পারে।

তিনি আরো বলেন, একজন আশাবাদী হিসেবে আমার নীতি হলো আমি সবচেয়ে ভালোটাই আশা করি। কিন্তু সবচেয়ে খারাপটার জন্যও প্রস্তুত থাকি।
গত বছরের ডিসেম্বরে চীনা কর্মকর্তারা বিশ^ স্বাস্থ্য সংস্থাকে উহান শহরে ছড়িয়ে পড়া এক অজানা নিউমোনিয়ার কথা জানায়। এরপর সংস্থার দেয়া কোভিড-১৯ নামে রোগটি বিশে^র আনাচে কানাচে ছড়িয়ে পড়ে।

চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারি ঘোষণা করে।
সর্বশেষ হিসেব অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত ৩ কোটি ২৮ লাখ লোক করোনায় আক্রান্ত এবং ১০ লাখ লোক মারা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com