বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দীর্ঘ আট বছর পর মিউজিক ভিডিওতে নিরব

দীর্ঘ আট বছর পর মিউজিক ভিডিওতে নিরব

তিনি একাধারে মডেল, চিত্রনায়ক, সম্প্রতি দীর্ঘ ৮ বছর পর মিউজিক ভিডিওতে মডেল হলেন নিরব হোসেন। করোনার কারনে এর আগে ২০১২ সালে কন্ঠশিল্পী কনার গানের মিউজিক ভিডিওতে গাজী শুভ্রর পরিচালনায় তাকে দেখা গিয়েছিলো। দীর্ঘ বিরতি শেষে আবারও মিউজিক ভিডিওর মডেল হলেন নিরব। গানের শিরোনাম ‘শুধু তোর কারণে’।

গীতিকার রবিউল ইসলাম জীবনের কথায় গানটিতে কন্ঠ দিয়েছেন পাপন (ভারত) ও তামান্না প্রমি (বাংলাদেশ)। সুর ও সংগীত আয়োজন করেছেন অদিত। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটিতে নিরবের বিপরীতে মডেল হয়েছেন তামান্না প্রমি। সোমবার গুলশানের একটি অভিজাত রোস্তোরায় মিউজিক ভিডিওটি চিত্রায়ণ হয়েছে। এটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক।


নিরব বলেন, ‘লম্বা বিরতির পর মিউজিক ভিডিওতে মডেল হয়েছি। গানের কথাগুলো এতটাই চমৎকার যে প্রস্তাব পাওয়ার পর এক কথায় কাজটি করতে আগ্রহ প্রকাশ করি। পাপন ও তামান্না দারুণ গেয়েছেন। খুব শীঘ্রই গানের মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশ পাবে। আশা করছি দর্শক আমার নতুন মিউজিক ভিডিওটি পছন্দ করবে।’

বর্তমানে চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করেছেন নিরব। সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। ভিন্টেজ মাল্টিমিডিয়া প্রযোজিত স্টার পাইপ এন্ড প্লাস্টিক লিঃ এর ‘স্টার চেয়ার’র বিজ্ঞাপনে প্রথমবার এক সাথে কাজ করেছেন নিরব,

পিয়া জান্নাতুল ও ইমন। নিরবের হাতে রয়েছে বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘অফিসার রিটার্নস’ ও সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’, সৈকত নাসিরের ‘ক্যাসিনো’, ডায়েল রহমানের ‘তিতুমীর’, বুলবুল জিলানির ‘রৌদ্র ছায়া’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com