বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“পুরোনো এবং বর্তমান প্রেমিকা নিয়ে রনবীর “

“পুরোনো এবং বর্তমান প্রেমিকা নিয়ে রনবীর “

পরিচালক সঞ্জয় লীলা ভান্সালীর ছবি মানেই বিরাট ক্যানভাস জুড়ে উজ্জ্বল নক্ষত্রের দ্যুতি। তাঁর আগামী ছবি ‘বৈজু বাওরা’ও তার ব্যতিক্রম নয়। এই পিরিয়ডিক ফিল্মে নামভূমিকায় থাকছেন রণবীর কপূর। ছবির প্রধান দুই নারী চরিত্রে দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভট্ট এক প্রকার নিশ্চিত।

চমকদার কাস্টিং সন্দেহ নেই। ব্রেকআপের পরে রণবীর আর দীপিকা একসঙ্গে ছবি করেছেন। আলিয়ার সঙ্গেও দীপিকার সম্পর্ক ভাল বলেই খবর। এ বার সেটে রণবীর তাঁর প্রাক্তন এবং বর্তমান প্রেমিকাকে কী ভাবে সামলান, সেই দিকেই বোধহয় সবচেয়ে বেশি নজর থাকবে।

ভান্সালী নাকি প্রথমে এই চরিত্রে রণবীর সিংহকে ভেবেছিলেন। কিন্তু চিত্রনাট্য এবং বৈজু বাওরার সঙ্গে রণবীর কপূরকে অনেক বেশি মানানসই বলে মনে হয় পরিচালকের। শোনা যাচ্ছে, ১৯৫২ সালের ‘বৈজু বাওরা’ ছবির রিমেক এটি, যেখানে প্রধান চরিত্রে ভরত ভূষণ এবং মীনা কুমারী ছিলেন।

ছবিতে আরও একটি জোরালো পুরুষচরিত্র রয়েছে। তার জন্য হৃতিক রোশন এবং অজয় দেবগণের কাছে প্রস্তাব গিয়েছে। আগামী বছরে এই ছবির কাজ শুরু হওয়ার কথা। ভান্সালী এখন ব্যস্ত ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র শুটিং নিয়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com