শনিবার, ১৩ Jun ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শুটিংয়ে ফিরছেন কোয়েল মল্লিক

শুটিংয়ে ফিরছেন কোয়েল মল্লিক

জুম্বায় মজেছেন কোয়েল মল্লিক। শহর কলকাতার মতোই ছন্দে ফিরছেন তিনিও।দীর্ঘ একটা বছর ধরে উপভোগ করেছেন মাতৃত্ব। পাঁচ মাস আগে পুত্রসন্তানের মা হয়েছেন। তার পরেই করোনা সংক্রমণ! রানে এবং মল্লিক পরিবারকে রেহাই দেয়নি কোভিড। সব বাধা পেরিয়ে আবার কাজের দুনিয়ায় ফিরছেন নায়িকা।

তার আগে নিজেকে শেপে আনতে হবে। সেই তাগিদে চলছে অভিনেত্রীর জুম্বা প্র্যাকটিস। এ ছাড়া, যোগা, জগিং তো রয়েইছে। ফিটনেস ট্রেনিংয়ের ছবি পোস্ট করে কোয়েল ফাঁস করেছেন আরও একটি রহস্য, ‘’বরের ওয়ার্ড্রোব থেকে টিশার্ট ধার করে পরার মজাই আলাদা! প্রায় এক বছরেরও বেশি সময় পরে ফিটনেস রুটিনে ফিরলাম। একটু কঠিন। তবে নো পেইন, নো গেইন!’’

পাশাপাশি শনিবার তিনি ফিরলেন শুটে। গর্জয়াস লাল সালোয়ারে যথারীতি টলিউডের ‘ক্যুইন’। ব্রেক পেতেই সোশ্যাল পেজে অনেক দিন পর পুরনো দুনিয়ায় ফেরার অভিজ্ঞতা ভাগ করে নিলেন, ‘‘কত দিন পর আবার শুটিং করছি। গত বছর পুজোয় ছবি মুক্তির পর অনেক দিনের অবসর ছিল। শুটের মধ্যে ছোট্ট একটা ব্রেক পেয়েছি। এই সুযোগে সবার সঙ্গে আমার আনন্দ ভাগ করে নিলাম।’’


ব্যস্ততার শেষ এখানেই নয়! ২৮ অক্টোবর তিনি ভার্চুয়াল উদ্বোধক, উত্তর আমেরিকার শিকাগো শহরের ‘ছবিঘর’ স্বেচ্ছ্বাসেবী আয়োজিত বাংলা চলচ্চিত্র উৎসবের। কলকাতায় উপস্থিত থেকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বাদ নেওয়ার সুযোগ হয় না বহু প্রবাসী বাঙালির।

সেই সাধ মেটাতে ‘ছবিঘর’ এই প্রয়াস প্রথম বছরেই প্রশংসা কুড়িয়েছে। এ বছর করোনার কারণে পুরো উৎসবই অনলাইনে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com