সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
যশোরে নতুন শনাক্ত ১১ জনের ১০ জন সদরের

যশোরে নতুন শনাক্ত ১১ জনের ১০ জন সদরের

যশোরে নতুন করে আরও ১১ জনের কোভিড-১৯ নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে সোমবার পর্যন্ত জেলায় ৩৮৬৭ জন করোনায় আক্রান্ত হলেন। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৪ জন।
সিভিল সার্জন অফিসের দাািয়ত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে ৭৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাঠানো হয়।

তাতে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে বলে উল্লেখ করা হয়। তালিকায় ভুল করে ২ জন মাগুরা জেলার নাম চলে এসেছে। তাদের নাম ঠিকানার মাগুরা সিভিল সার্জনকে জানিয়ে দেয়া হয়েছে। সেই হিসেবে যশোরে নতুন শনাক্ত ১১ জন। এরমধ্যে যশোর সদর উপজেলায় ১০ জন ও অভয়নগর উপজেলায় ১ জন রয়েছেন। ডা. রেহেনেওয়াজ আরো জানান, করোনায় আক্রান্ত হয়ে সর্বশেষ মারা গেছেন ইসমাইল হোসেন (২৮)। তিনি সদর উপজেলার বাসিন্দা।

গত ১৫ সেপ্টেম্বর করোনার উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান। সোমবার নমুনা পরীক্ষার ফলাফলে নিশ্চিত হওয়া গেছে ইসমাইল হোসেন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
যবিপ্রবির অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানিয়েছেন, যশোর জেলার ১৩ জন ছাড়াও নড়াইল জেলার ১ জনের নমুনা পরীক্ষা করে শরীরে কোভিডের জীবাণু পাওয়া গেছে। এছাড়া মাগুরা জেলার ৫ জনের নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনার ভাইরাস পাওয়া যায়নি। সবমিলিয়ে ৮৯ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা পজিটিভ ও ৭৫ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, এই পর্যন্ত জেলার মোট ১৬৩২৪ জনের নমুনা পরীক্ষার জন্য লাবে পাঠানো হয়েছে। ফলাফল পাওয়া গেছে ১৫৭৮৪ জনের। এরমধ্যে ৩৮৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২৯৪৭ জন। এছাড়া ৫৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা ও খুলনার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৮ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com