সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন
কবে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান, বুধবার জানাবেন শিক্ষামন্ত্রী

কবে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান, বুধবার জানাবেন শিক্ষামন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে? কবেই বা অনুষ্ঠিত হবে পরীক্ষা তা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের মধ্যেও তৈরি হয়েছে হতাশা।
এসব বিষয় নিয়ে এবার সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তিনি সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে সংবাদ সম্মেলনে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো বাড়বে কি-না, সে বিষয়ে ঘোষণা আসতে পারে। এছাড়া স্থগিত হয়ে থাকা এইচএসসি পরীক্ষা নিয়েও কথা বলবেন তিনি।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনার সংক্রমণ বাড়ার কারণে তা স্থগিত রয়েছে। এর আগে জেএসসি ও পিইসি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত হয়।

বছর প্রায় শেষ হয়ে আসায় এসব পরীক্ষা নিয়ে উদ্বেগ রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। বার্ষিক পরীক্ষা হওয়া নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com