বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“মালদ্বীপে বিকিনিতে মন্দিরা”

“মালদ্বীপে বিকিনিতে মন্দিরা”

এককথায় বলা যায় বলিউড সেলিব্রেটিদের পছন্দের ডেস্টিনেশন মালদ্বীপ। তবে মন্দিরা বেদীর যেন এই দ্বীপটি একটু বেশিই প্রিয়। সুযোগ পেলেই তাই চলে যান ছুটি কাটাতে। আর ডেস্টিনেশন সেই মালদ্বীপ। এ যেন অনেকটা বাঙালির দীঘা-পুরী-দার্জিলিঙের মতো ব্যাপার। যাইহোক, তবে করোনার আতঙ্ক কাটিয়ে সম্প্রতি মালদ্বীপে বেড়াতে গিয়েছেন মন্দিরা। আর সেখান থেকেই তাঁর নানা মুডের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। মন্দিরা নিজে এই জায়গাকে বর্ণনা করেছেন ‘প্যারাডাইস সিটি’ অর্থাৎ স্বর্গের শহর বলে।

শনিবার সূর্যের আলোয় বালির বিচে বসে কালো বিকিনি পরা ছবি পোস্ট করেছেন মন্দিরা। ৪৮ বছরের মন্দিরার ফিগার দেখে মাত নেটপাড়ার বাসিন্দারা। ছবি শেয়ার করে মন্দিরা লিখেছেন, ‘কী সুন্দর দিন! উপযুক্ত খাবার এবং নানা ধরনের কাজের মধ্যে দিয়ে একটা দিন কাটল। এমন একটা দিনে তোমার শুধু স্থির হয়ে ধন্যবাদ বলা উচিত।’ মন্দিরার ছবিগুলি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মালদ্বীপের যে রিসর্টে তাঁরা রয়েছেন সেখানকারও কিছু ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী।

বয়স ‘মাত্র’ ৪৮, কিন্তু ফিটনেস চ্যালেঞ্জে যে কোনও অষ্টাদশীকেও টেক্কা দিতে পারেন মন্দিরা বেদী। এখন মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। আর সেখানেই বিকিনিতে ক্যামেরায় ধরা দিলেন মন্দিরা। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম পোস্ট করার পরই ভাইরাল হয়ে যায়। শুধু ছবিই নয় বেশ কয়েকটি ভিডিয়ো পোস্ট করেছেন মন্দিরা। তাঁর ইনস্টাগ্রাম ফলোয়াররা সেই ছবিতে লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন। তবে সব মন্তব্যই প্রশংসাসূচক নয়। কিছু বিরূপ মন্তব্যও দেখা গিয়েছে সেখানে। এর আগেও এমন বিকিনিতে ছবি দিয়েছিলেন মন্দিরা। সেখানেও তাঁর বয়সের কথা তুলে কটাক্ষ শুনতে হয়েছে মন্দিরাকে।

কাজের দিক থেকে ১৯৯৫ সালে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিতে বলিউড অভিষেক হয়েছিল মন্দিরার। পরে সাহো, নাম গুম জায়েগা, দ্য তাসকেন্ট ফাইলস, সিআইডি, শান্তি, ঘর জামাই, ইত্তেফাক, ডিভোর্স-এর মতো একাধিক ছবি ও সিরিয়ালে কাজ করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com