বুধবার, ১৭ Jun ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আমরা নেটওয়ার্কস ১০০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন পেল

আমরা নেটওয়ার্কস ১০০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন পেল

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের ১০০ কোটি টাকার ফুল্লিরিডিমএবল নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বুধবার কমিশনের ৭৪১ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।


এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো নন-কনভার্টেবল,ফুল্লিরিডিমএবল,আনসিকিউরড জিরো কুপন বন্ড। যার ডিসকাউন্ট রেট ৮ দশমিক ৬৮ শতাংশ থেকে ৯ দশমিক ৭৩ শতাংশ। এই বন্ডের প্রতিটি ইউনিটের লট সাইজ হলো ১ কোটি টাকা। জিরো কুপন বন্ডটি বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী,ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে আমরা নেটওয়ার্কস একটি নতুন প্রকল্প বাস্তবায়ন,ঋণ পরিশোধ এবং কার্যকারী মূলধনের প্রয়োজনীয়তা পূরণ করবে। এই বন্ডের ট্রাস্টি এবং লিড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

আমরা কোম্পানিজ এর গ্রুপ চিফ ফিনান্সিয়াল অফিসার এনামুল হক বলেন,‘আমরা নেটওয়ার্কস লিমিটেড সবসময় গ্রাহক এবং বিনিয়োগকারীদের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জিরো বন্ড কুপনের মাধ্যমে আমরা তথ্যপ্রযুক্তি উদ্ভাবনী এবং সেবায় আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবো বলে আশা করি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com