শনিবার, ২০ Jun ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত

রপ্তানি সহায়ক দুটি তহবিলের সুদহার বাড়ল

নিজেস্ব প্রতিবেদক

করোনার সময় ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী শিল্পের প্রি-শিপমেন্ট ঋণের জন্য গঠিত পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে এ তহবিলের আওতায় গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদ হবে ৫ শতাংশ। যা আগে ছিল সাড়ে তিন শতাংশ।

এতোদিন এই তহবিল থেকে ব্যাংকগুলো দশমিক ৫ শতাংশ সুদে অর্থ নিতে পারতো; এখন সুদহার বাড়িয়ে ২ শতাংশ করা হয়েছে।একই সঙ্গে রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল (ইএফপিএফ) ঋণের সুদহারও বাড়ানো হয়েছে। গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদ ৫ শতাংশ করা হয়েছে। যা আগে ছিল ৪ শতাংশ। এছাড়া এ তহবিল থেকে ব্যাংকগুলো অর্থ নিতে হলে কেন্দ্রীয় ব্যাংককে দিতে হবে ২ শতাংশ সুদ। এতোদিন যা ছিল দেড় শতাংশ।

রোববার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ পৃথক দুটি সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়, চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হওয়া বাজারভিত্তিক সুদহার নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রাখতে প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন তহবিল ও ইএফপিএফ’র  আওতায় নতুন ঋণের ক্ষেত্রে সুদহার নির্দেশনা দেওয়া হয়েছে।

এখন থেকে প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতের পুনঃঅর্থায়ন তহবিলের থেকে ব্যাংকগুলোকে এখন ২ শতাংশ সুদে অর্থ নিতে হবে। আর গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদহার হবে ৫ শতাংশ। অপরদিকে রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল (ইএফপিএফ) থেকে ঋণ পেতে হলেই একই হারে সুদ গুণতে হবে। আগে এ খাত থেকে ঋণ পেতে হলে গ্রাহকদের সর্বোচ্চ ৪ শতাংশ হারে সুদ গুণতে হতো। আর ব্যাংক দেড় শতাংশ সুদে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ নিতে পারতো।

এতে আরও বলা হয়, এ তহবিল হতে অংশগ্রহণকারী কোনো ব্যাংক সময়মতো অর্থ পরিশোধে ব্যর্থ হলে ওই সময়ের জন্য ব্যাংক রেটে সুদ দিতে হবে।

করোনাভাইরাসের প্রভাব শুরু হলে ২০২০ সালে ১৩ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংক প্রি-শিপমেন্ট খাতে অর্থায়নের জন্য পাঁচ হাজার কোটি টাকার এ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে। রপ্তানি পণ্য জাহাজিকরণের আগের খরচ মেটাতে গ্রাহকরা এ ধরনের ঋণ নিতে পারেন। সাধারণভাবে ব্যাংকগুলো রপ্তানি ঋণে ৭ থেকে ৮ শতাংশ সুদ নিয়ে থাকে।অপরদিকে বৈশ্বিক সংকটে রপ্তানি খাতকে চাঙা রাখতে চলতি বছরের জানুয়ারিতে ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। মূলত রিজার্ভের অর্থ দিয়ে গঠিত রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ওপর চাপ কমাতে গঠন করা হয় কম সুদের এই রপ্তানি সহায়ক তহবিল করা হয়েছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com