বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চিনে উইঘুর মুসলিমদের উপর চরম নির্যাতন! ভাঙা হল ১৬ হাজার মসজিদ, ধর্মত্যাগ ১০ লক্ষের

চিনে উইঘুর মুসলিমদের উপর চরম নির্যাতন! ভাঙা হল ১৬ হাজার মসজিদ, ধর্মত্যাগ ১০ লক্ষের

শিনজিয়াং প্রদেশের ১০ লক্ষ উইঘুর মুসলিমকে ধর্মত্যাগ করানোর পাশাপাশি ১৬ হাজার মসজিদ ভেঙে ফেলছে চিন। উইঘুর মুসলিমদের নিয়ে শুক্রবার প্রকাশিত অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট (ASPI)-এর রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্যই জানা গিয়েছে।উপগ্রহ চিত্র থেকে পাওয়া চিনের শিনজিয়াং প্রদেশের ছবি বিশ্লেষণ করে ওই সংস্থাটি উল্লেখ করেছে, আগে শিনজিয়াং (Xinjiang) প্রদেশে প্রায় ২৪ হাজার মসজিদ ছিল।

কিন্তু, ২০১৭ সাল থেকে গত তিন বছরের তার মধ্যে ১৬ হাজার মসজিদ ধ্বংস করে ফেলেছে চিন। কিছু মসজিদ পুরোপুরি ধ্বংস না করা হলেও নমাজ পড়ার উপযুক্ত নেই।এই সংক্রান্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, তুর্কিভাষী ১০ লক্ষ উইঘুর (Uighur) মুসলিমকে শিনজিয়াংয়ের বিভিন্ন বন্দি শিবিরে আটকে রাখা হয়েছে।

সেখানে আধুনিক শিক্ষা দেওয়ার নামে মুসলিমদের অন্য ধর্মের আচার-আচরণ পালন করতে বাধ্য করা হচ্ছে। ইসলামিক সংস্কৃতির সঙ্গে কোনও সম্পর্কই রাখতে দেওয়া হচ্ছে না। সবথেকে মজার কথা হচ্ছে শিনজিয়াং প্রদেশে থাকা উইঘুর মুসলিমদের মসজিদগুলো ধ্বংস করা হলেও গির্জা ও বৌদ্ধ মন্দিরগুলির কোনও ক্ষতি করা হয়নি।

যত অত্যাচার চলেছে উইঘুরদের উপরেই।যদিও অস্ট্রেলিয়ান সংস্থার ওই রিপোর্টকে চিনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা বলে উল্লেখ করেছে বেজিং। তাঁদের দাবি, ওই সংস্থার রিপোর্টের কোনও সারবত্তা নেই, চিনের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্যই এটা তৈরি করা হয়েছে। এপ্রসঙ্গে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন,

‘আমেরিকার থেকে ১০ গুণ বেশি মসজিদ রয়েছে শিনজিয়াংয়ে। এমনকী এখানকার মুসলিম জনসংখ্যার অনুপাতে যতগুলি মসজিদ রয়েছে ততগুলি অনেক ইসলামিক দেশেও নেই। অস্ট্রেলিয়ার ওই সংস্থা চিনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য এই ধরনের ভিত্তিহীন রিপোর্ট প্রকাশ করেছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com