বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত, ২২ জন নিহত

ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত, ২২ জন নিহত

ইউক্রেনের পূর্বাঞ্চলে শুক্রবার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে মিলিটারি ক্যাডেটসহ অন্তত ২২ জনের মৃত্যু এবং অপর ২ জন গুরুতর আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয় এ কথা জানায়।
স্বারাষ্ট্র উপমন্ত্রী অ্যান্টন গিরাসচেনকু নিহতদের সংখ্যা নিশ্চিত করেন এবং এটিকে “বিপর্যয়” হিসেবে বর্ণনা করে এএফপিকে বলেন, ঘটনায় কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।


সামাজিক মাধ্যমে কর্মকর্তাদের পোস্ট করা ফুটেজে আন্তোনভ-২৬ পরিবহন বিমানের ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।বিমানবাহিনী এক বিবৃতিতে জানায়, “নিহতদের বেশীরভাগ খারকিভ ন্যাশনাল এয়ার ফোর্স ইউনিভার্সিটির ছাত্র ছিলেন।”
বিমানটিতে মোট ২৭ জন যাত্রী ছিলেন, এদের ২০ জন ছাত্র এবং ৭ জন ক্রু।তিনি বলেন,২২ জনের মৃত্যু হয়েছে, ২ জন আহত হয়েছে , অপর ৩ জনকে উদ্ধারের চেষ্টা চলছে।আঞ্চলিক সরকারের গভর্নর ওলেস্কি কুসার ফেসবুকে বলেছেন,

আহতদের অবস্থা গুরুতর।ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি শনিবার খারকিভ অঞ্চল সফরকালে এই দুর্ঘটনাকে “ভয়াবহ ট্রাজেডি” হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন,“এই দুর্ঘটনা তদন্তে আমরা জরুরি ভিত্তিতে কমিশন গঠন করেছি।”


জরুরি বিভাগ জানায়, চুগুইভ সামরিক বিমান ঘাঁটি থেকে ২ কিলোমিটার (১.২ মাইল) দূরে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৮ টার (১৭:৫০ জিএমটি) দিকে বিমানটি বিধ্বস্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com