শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
জোন্সের মৃত্যুতে আবেঘগন বার্তা স্ত্রীর

জোন্সের মৃত্যুতে আবেঘগন বার্তা স্ত্রীর

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত বৃহস্পতিবার সকালে ভারতের মুম্বাইয়ে ৫৯ বছর বয়সে মারা যান অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান ডিন জোন্স।
সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের ত্রয়োদশ আসরে ধারাভাষ্যকার হিসেবে স্টার স্পোর্টসের সাথে যুক্ত থাকায় ভারতে অবস্থানকালে একটি হোটেলে মৃত্যু হয় জোন্সের।


স্বামী জোন্সের মৃত্যুতে মুষড়ে পড়েছেন স্ত্রী জেন জোন্স। ৩৪ বছর ধরে জোন্সের সাথে সংসার করছেন জেন। তাই জোন্সের মৃত্যুতে আবেগঘন এক বার্তা দিয়েছেন জেন।
আবেগঘন বার্তায় জেন বলেন, ‘যখন শুনলাম ডিন ভারতে মৃত্যুবরণ করেছে, এটা আমাদের কাছে অবিশ্বাস্য বিষয় ছিল। আমি ও আমার মেয়েরা ভেঙ্গে পড়েছিলাম। আমার ভালোবাসার মানুষ, আমার সুন্দর স্বামী, যে প্রাণশক্তিতে ভরপুর ছিল, সে আমাদের ছেড়ে চলে গেছে, আমরা বিশ্বাসই করতে পারছিলাম না। আমাদের বিশাল এক শূন্যতায় ফেলে গেলো জোন্স।

যা কখনো পূরণ হবে না। আমাদের সুন্দর সব স্মৃতি উপহার দিয়ে বিদায় নিয়েছেন তিনি। তাই তার স্মৃতিগুলোই আমাদের জীবদ্দশায় সম্বল হয়ে থাকবে।’
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত বৃহস্পতিবার সকালে ভারতের মুম্বাইয়ে ৫৯ বছর বয়সে মারা যান অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান ডিন জোন্স।
সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের ত্রয়োদশ আসরে ধারাভাষ্যকার হিসেবে স্টার স্পোর্টসের সাথে যুক্ত থাকায় ভারতে অবস্থান করছিলেন জোন্স।


বৃহস্পতিবার সকালে হোটেলে ব্রেকফাস্টের পর হোটেলেই সহকর্মীদের সাথে আড্ডা দিচ্ছিলেন জোন্স । এমন সময়েই হঠাৎই করেই পড়ে যান জোন্স। জোন্সকে মাটি থেকে তোলার চেষ্টা করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি। এরপর অ্যাম্বুলেন্সে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জোন্সকে। সেখানে চিকিৎসকরা জোন্সকে মৃত ঘোষণা করেন।


তাই লির প্রতি কৃতজ্ঞতা এবং উপমহাদেশের প্রতি ভালোবাসা জানিয়েছেন জেন, ‘জোন্সের মৃত্যুর পরে অনেকে আমাদের খোঁজ নিচ্ছেন। সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে আমরা সবচেয়ে বেশি কৃতজ্ঞ লির কাছে। জোন্সকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন লি। তার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। এছাড়া আমরা উপমহাদেশ থেকে যে ভালোবাসা পেয়েছি,

তাতে আমরা আবেগে-আপ্লুত। আমি বলতে চাই, জোন্স উপমহাদেশের ক্রিকেটকে খুব ভালোবাসতেন।’
১৯৮৬ সালে জেনকে বিয়ে করেন জোন্স।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com