শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
সাকিব এখন পাইকারি আড়তদার

সাকিব এখন পাইকারি আড়তদার

বাংলাদেশের ক্রিকেটের সেরা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন চাল-ডালের পাইকারি আড়তদার।
চাল-ডালের আড়তের দোকানে ছোট সিন্ধুকের পাশে ছোট টেবিলের উপর খাতা উপর দু’হাত রেখে কিছু লিখবেন। পাশেই আছে চাল-ডাল-বাদামের স্যাম্পল। তার দুই হাতের আঙ্গুলে বেশক’টি আংটি দেখা যাচ্ছে এবং এক হাতে ঘড়ি। পরনে সাদা রংয়ের ফতুয়া ও সাদা রংয়ের লুঙ্গি। দেখেই মনে হচ্ছে, চাল-ডালের দোকানের আড়তদার তিনি।


এমনই একটি ছবি আজ নিজের ফেসবুকে পোস্ট করেছেন সাকিব। ছবিতে কোন ক্যাপশন দেননি তিনি। তবে ছবির ক্যাপশনে ইমোজি দিয়েছেন সাকিব। খুশীর ইমোজি। কিন্তু বুঝার উপায় নেই, ছবিটি কিসের।
তবে ছবির কমেন্টে ভক্তরা বলছেন, হয়তো কোন বিজ্ঞাপনের শুটিং-এ ছবি হবে। কি হবে, হয়তো ভবিষ্যতে জানা যাবে।


তবে সাকিবের বর্তমান অবস্থা নিয়ে ক্রিকেটপ্রেমিরা চিন্তায় ছিলেন। কারণ আগামী মাসের ২৯ তারিখ শেষ হচ্ছে, আইসিসি কর্তৃক সাকিবের নিষেধাজ্ঞা। তাই ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। ক্রিকেটে ফেরার জন্য বিকেএসপিএত ব্যক্তিগত অনুশীলন করছেন সাকিব। কি অনুশীলন করছেন, তা জানার কোন উপায় নেই। দুই কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং নাজমুল আবেদিন ফাহিমের অধীনে আছেন সাকিব।


অবশেষে সাকিবের এমন ছবি দেখে, স্বস্তির নিঃশ্বাস হয়তো ফেলেছেন তার ক্রিকেটপ্রেমিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com