বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নিউজিল্যান্ডে ‘করোনাশূন্য’ (জিরো অ্যাকটিভ কেইস)

নিউজিল্যান্ডে ‘করোনাশূন্য’ (জিরো অ্যাকটিভ কেইস)

নিউজিল্যান্ডে এখন কোনো কোভিড-১৯ রোগী নেই বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ফেব্রুয়ারির ২৮ তারিখের পর এ প্রথম দেশটি ‘করোনাশূন্য’ (জিরো অ্যাকটিভ কেইস) হল।

সোমবার (৮ জুন) সকালেই নিউজিল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, সেদেশের শেষ কোভিড-১৯ পজিটিভ রোগী এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাই বর্তমানে আর কোনো করোনা রোগী নেই নিউজিল্যান্ডে।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড সোমবার বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, সবশেষ যে ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল তিনি এখন উপসর্গমুক্ত।

করোনা পরিস্থিতি খারাপ থেকে অতি খারাপ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে৷ আবার এমনও অনেক দেশ রয়েছে, যেখানে পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটছে৷ এমন অবস্থার মধ্যেও করোনাশূন্য হলো নিউজিল্যান্ড। করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিততে সফল ওশিয়ানিয়ার এ দেশ।

এমন ঘোষণা এখনও পর্যন্ত খুব কম দেশই জানাতে পেরেছে। এরইমধ্যে লকডাউন কাটিয়ে উঠে কাজে ফিরেছেন কিউইরা। করোনার জন্য যে সমস্ত বিধিনিষেধগুলো আরোপ করা হয়েছিল, সেগুলিকেও ধাপে ধাপে তুলে নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com