শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
“রসিক স্বস্তিকা মুখোপাধ্যায়”

“রসিক স্বস্তিকা মুখোপাধ্যায়”

বলিউডের মাদক কেলেঙ্কারির মধ্যেও রসিকতা খুঁজে নিল বাঙালি! সম্প্রতি, ম্যানেজার কারিশ্মা প্রকাশের সঙ্গে দীপিকা পাড়ুকোনের মাদক নিয়ে কথাবার্তা সামনে এসেছে। সেখানে বলিউড নায়িকা কারিশ্মার কাছে জানতে চেয়েছিলেন, ‘‘মাল’ হ্যায় ক্যায়া?’’ ‘মাল’ অর্থে তিনি মাদক বুঝিয়েছিলেন। কিন্তু বাঙালির কাছে ‘মাল’ অন্য জিনিস!

সেই নিয়ে মজার ছলে গত রাতে জনৈক নেটাগরিক টুইটে লেখেন, ‘‘বাঙালির কাছে মাল মানে তো পানীয় (মদ)! বাঙালিদের নিয়ে ভীষণ দুশ্চিন্তা হচ্ছে।’’

সঙ্গে সঙ্গে এই মন্তব্যে পাল্টা রসিকতা করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, ‘‘নির্ঘাৎ সবাই জেলে যাব! মাল থেকে মাছ, সিগারেট থেকে জল— আমরা তো সবই খাই। বাঙালি সব খায়।’’

রসিকতার গন্ধ পেয়েই নড়ে বসেন বাকি নেটাগরিকেরাও। সবাই অভিনেত্রীকেই সমর্থন করেছেন। এক নেটাগরিক কালো গেঞ্জিতে বড় হরফে লিখেছেন, ‘‘হাঁ, হাম বাঙালি হ্যায়। হাম জল খাতা হ্যায়।’’ আর এক জনের মন্তব্য, ‘‘একদম ঠিক…আমরা পানীয় পান করি না…মদ খাই!’’

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুরহস্যের কিনারা করতে গিয়ে মাদক কেলেঙ্কারি নিয়ে হইচই অবশ্য মেনে নেয়নি বাংলা। শুক্রবার টুইটে বিস্ফোরক সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী, ‘‘বলিউডে নায়িকারাই শুধু মাদকাসক্ত! পুরুষেরা কী করেন? ঘর পরিষ্কার করেন, রান্না করেন আর জোড়হাতে তাঁদের বউদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন, ‘‘ভগবান ওদের রক্ষা কর?’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com