শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এই সপ্তাহে ১৩ কোম্পানির এজিএম

এই সপ্তাহে ১৩ কোম্পানির এজিএম

চলতি সপ্তাহে (২৬-৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। কোম্পানিগুলো হলোঃ- পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, আইসিবি ইসলামি ব্যাংক, এনসিসি ব্যাংক, এসএস স্টিল, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং এবং উত্তরা ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম আগামী ২৬ সেপ্টেম্বর, সকাল ১১ টায়, ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম আগামী ২৭ সেপ্টেম্বর, দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম আগামী ২৭ সেপ্টেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম আগামী ২৭ সেপ্টেম্বর, সকাল ১১টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

আইসিবি ইসলামি ব্যাংক: কোম্পানিটির এজিএম আগামী ২৮ সেপ্টেম্বর, সকাল ১০টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি কোন লভ্যাংশ ঘোষণা করেনি।

এনসিসি ব্যাংক: কোম্পানিটির এজিএম আগামী ২৮ সেপ্টেম্বর, সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।

এসএস স্টিল: কোম্পানিটির ইজিএম আগামী ২৮ সেপ্টেম্বর, সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিটির পরিশোধিম মূলধন বৃদ্ধি এবং সালেহ স্টিল ইন্ডাষ্ট্রিজের বিনিয়োগের অনুমতির জন্য এই ইজিএম অনুষ্ঠিত হবে।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম আগামী ২৯ সেপ্টেম্বর, দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২৮ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

সানলাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম ও ইজিএম আগামী ২৯ সেপ্টেম্বর, সকাল ১০টায় ও সকাল ১৫ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি কোন লভ্যাংশ ঘোষণা করেনি।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম আগামী ৩০ সেপ্টেম্বর, দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

অগ্রণী ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম আগামী ৩০ সেপ্টেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

প্রিমিয়ার লিজিং: কোম্পানিটির এজিএম আগামী ৩০ সেপ্টেম্বর, সকাল ১০টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি কোন লভ্যাংশ ঘোষণা করেনি।

উত্তরা ফাইন্যান্স: কোম্পানিটির এজিএম আগামী ৩০ সেপ্টেম্বর, সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com