বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে ১৩,৩৮৮টি নমুনার ১,৭০৪ টিতেই করোনা ভাইরাস

গাজীপুরে ১৩,৩৮৮টি নমুনার ১,৭০৪ টিতেই করোনা ভাইরাস

গাজীপুরে এ পর্যন্ত ১৩ হাজার ৩৮৮ জনের নমুনা পরীক্ষা করে এক হাজার ৭০৪ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। রোববার নতুন ১৩৭ জনের করোনাভাইরাসে শনাক্ত হয়েছে; যা এ জেলায় এক দিনে শনাক্তের রেকর্ড বলে জানান গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান। দেশে এ পর্যন্ত তিন লাখ ৮৪ হাজার ৮৫১টি নমুনা পরীক্ষা করে ৬৫ হাজার ৭৬৯ জন রোগী শনাক্ত হয়েছে। সেই হিসেবে এ জেলায় নমুনা পরীক্ষায় রোগীর সন্ধান মেলার হার অনেক বেশি। সিভিল সার্জন বলেন, গাজীপুর থেকে পাঠানো ৬১০ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন আরও ১৩৭ জনের কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদরে ১৩২ জন এবং কালিয়াকৈরে ৫ জন। এ পর্যন্ত গাজীপুরে ১৩ হাজার ৩৮৮ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ১ হাজার ৭০৪ জনের বলে জানান তিনি। আক্রান্তদের ১ হাজার ১৩০ জন সদরের, ১৮৭ কালিয়াকৈরের, ১৫৫ জন কালীগঞ্জের, ১১৮ জন শ্রীপুরের এবং ১১৪ জন কাপাসিয়ার বাসিন্দা। এ জেলায় রোগমুক্তি হয়ে সুস্থ হয়েছেন ৩২০ জন এবং মারা গেছেন ১৫ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com