বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনায় মারা গেলেন ভারতের প্রতিমন্ত্রী

করোনায় মারা গেলেন ভারতের প্রতিমন্ত্রী

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি। চলতি মাসের শুরুতে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। সুরেশ অঙ্গাদির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গত ১১ সেপ্টেম্বর করোনা পজিটিভ রিপোর্ট আসে সুরেশ অঙ্গাদির। প্রথম দিকে তার কোন উপসর্গ ছিল না। পরে সুরেশ অঙ্গাদিকে ভর্তি করা হয় দিল্লির এইমসের কোভিড ইউনিটে। সেখানেই মৃত্যু হয় তার।

সুরেশ অঙ্গাদির মৃত্যুতে টুইট করে শোকবার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটে লিখেছেন, ‘সুরেশ অঙ্গাদি অতুলনীয় কর্মী ছিলেন। কর্ণাটকে দলকে শক্তিশালী করতে পরিশ্রম করেছেন উনি। দায়বদ্ধ সাংসদ ও দায়িত্বশীল মন্ত্রী ছিলেন। তার মৃত্যুতে আমি শোকাহত। এমন শোকের মুহূর্তে পরিবার ও বন্ধুদের জানাই সমবেদনা ও শান্তি।’

কর্ণাটকের বেলগাভি কেন্দ্রের চারবারের সাংসদ সুরেশ অঙ্গাদি। জন্মেছিলেন বেলগাভির কোপ্পা গ্রামে। জেলার রাজা লখমগৌড়া ল কলেজ থেকে আইনের ডিগ্রি পেয়েছেন সুরেশ অঙ্গাদি।

করোনা সংক্রমণ নিয়ে ভারতের ৭টি রাজ্যের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যগুলিকে সতর্ক করে তিনি বলেন, ‘ভারতে ৭০০-রও বেশি জেলা রয়েছে। এর মধ্যে ৬০টি জেলা এখন চিন্তার কারণ হয়ে আছে। আর ওইসব জেলাগুলো ৭ রাজ্যের ভেতরেই আছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com