রবিবার, ১৪ Jun ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রিকশা চালকের ছেলের স্বপ্নপূরণ, বিদেশে গিয়ে নাচ শেখার জন্য অর্থ দিলেন হৃতিক রোশন

রিকশা চালকের ছেলের স্বপ্নপূরণ, বিদেশে গিয়ে নাচ শেখার জন্য অর্থ দিলেন হৃতিক রোশন

তারকা সন্তান হলেও কষ্টের মূল্য বোঝেন হৃতিক রোশন (Hrithik Roshan)। বোঝেন প্রতিভার কদর। সেই কারণেই রিকশা চালকের ছেলের স্বপ্ন পূরণে সাহায্য করতে এগিয়ে এলেন বলিউডের ‘হ্যান্ডসাম হাঙ্ক’। বিদেশে গিয়ে নাচ শেখার জন্য দিলেন অর্থ। ২০ বছরের ওই যুবকের নাম কমল সিং (Kamal Singh)। রাজধানী দিল্লির বাসিন্দা সে।

কমলের বাবা ই-রিকশা চালান। দিল্লির এক সরকারি স্কুলে পড়াশোনা করেছেন কমল। নাচ সম্পর্কে কিছুই জানতেন না। তবে গানের ছন্দে নাচতে ভালবাসতেন। সেই সময় ঘটনাচক্রে নাচের শিক্ষক ফার্নান্দো আগুইলেরার (Fernando Aguilera) সঙ্গে তাঁর দেখা হয়। রেমো ডি’স্যুজা পরিচালিত ‘এবিসিডি – অ্যানি বডি ক্যান ডান্স’ (ABCD: Anybody Can Dance) ছবিতে নাচের শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন ফার্নান্দো।

দিল্লিতে তাঁর ব্যালে (Ballet) স্কুল রয়েছে। সেখানে গিয়ে প্রথমবার ব্যালের সঙ্গে পরিচয় হয় কমলের। প্রথম থেকেই এই নৃত্যশৈলীর প্রতি ভাল লাগা শুরু হয়। স্কুলের ফি দেওয়ার পর্যাপ্ত অর্থ না থাকলেও কমলের প্রতিভা ও শেখার ইচ্ছে দেখে তাঁকে নাচ শেখাতে শুরু করেন ফার্নান্দো। এরপরই ইংলিশ ন্যাশনাল ব্যালে স্কুল অফ লন্ডন (English National Ballet School of London) থেকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পান কমল।

বিদেশে গিয়ে শেখার সুযোগ পেলেও রিকশা চালকের ছেলে কমল সিংয়ের পক্ষে ইংল্যান্ডে (England) যাওয়ার খরচ জোগানো সম্ভব ছিলনা। খবর হৃতিক রোশনের কানে পৌঁছতেই সাহায্য করতে উদ্যোগী হন তিনি। কমলের অ্যাকাউন্টে ৩ লক্ষ টাকা পৌঁছে দিয়েছেন বলিউড তারকা।

সুপারস্টারের কাছে থেকে সাহায্য পেয়ে আপ্লুত কমল। ছাত্রকে সাহায্য করার জন্য হৃতিককে ধন্যবাদ জানিয়ে ভিডিও পোস্ট করেছেন ফার্নান্দো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com