বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
আজও শনাক্ত ১ হাজার ২৫১,মৃত্যু ২১ জনের

আজও শনাক্ত ১ হাজার ২৫১,মৃত্যু ২১ জনের

দেশে নতুন করে ১ হাজার ২৫১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।এ নিয়ে শনাক্তকৃত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ১২১ জনে।এছাড়া এই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন।এ নিয়ে করোনায় মোট ৩৭০ জন মারা গেছেন।মঙ্গলবার (১৯ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গেল ২৪ ঘণ্টায় মোট ৯ হাজার ৯৯১টি নমুনা সংগ্রহ করা হয়েছে।এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৪৪৯টি।এই নমুনা পরীক্ষা থেকেই নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ২৫১ জন।এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ২১ জন।তিনি আরও বলেন,এখন পর্যন্ত দেশে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ২৫ হাজার ১২১ জন।এবং মোট মৃতের সংখ্যা ৩৭০ জন।তবে গেল ২৪ ঘণ্টায় ৪০৮ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯৯৩ জনে।এছাড়া এখন পর্যন্ত মোট ১ লাখ ৯৩ হাজার ৬৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com