রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
এবার সঞ্জয় দত্তের তৃতীয় কেমো

এবার সঞ্জয় দত্তের তৃতীয় কেমো

হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের তৃতীয় দফা কেমোথেরাপি হবে আগামী ৩০শে সেপ্টেম্বর ৷মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালেই ৷
এখন তিনি দুবাইয়ে ৷ দ্বিতীয় দফার কেমো শেষ হওয়ার পরে, মাত্র কয়েকদিন আগে তিনি স্ত্রী মান্যতার সঙ্গে সেখানে গেছেন ৷

কারণ, পড়াশোনার কারণে তাঁদের দুই যমজ সন্তান ইগরা ও শাহরানের পক্ষে মুম্বাই আসা সম্ভব হচ্ছিল না ৷ অথচ, তাদের দেখার জন্য সঞ্জয় উদগ্রীব হয়ে উঠেছিলেন ৷
প্রসঙ্গত, গত আগস্টের গোড়ায় সঞ্জয় দত্তের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে৷ এবং সেটা “থার্ড স্টেজ” ৷ সেই সময় বিদেশে যাওয়ার সব জল্পনা উড়িয়ে দিয়ে, চিকিৎসা শুরু হয় মুম্বাইতেই ৷ কোকিলাবেন হাসপাতালে ৷

ইতিমধ্যে দুই প্রস্থ কেমোথেরাপি তাঁর শরীরে প্রয়োগ করা হয়েছে ৷ এবং সঞ্জয় যথেষ্ট ভালভাবেই তা নিতে পেরেছেন ৷ যদিও এইধরণের কেমো নেওয়া খুবই কষ্টকর ৷ তাই দ্রুত সুস্থ হয়ে ওঠার ব্যাপারে “সঞ্জুবাবা” (তাঁর ডাকনাম) এখন অত্যন্ত আশাবাদী ৷ তিনি তাঁর প্রযোজকদের ইতিমধ্যে জানিয়েও দিয়েছেন যে, খুব শীঘ্রই শ্যুটিঙে ফিরতে পারবেন ৷

যদিও, প্রযোজকদের কোনও তাড়াহুড়ো নেই ৷ তাঁরা চাইছেন, সম্পূর্ণ সুস্থ হয়েই সঞ্জয় দত্ত কাজে ফিরুন ৷ সঞ্জয়ের “শামশেরা”-র শুটিং শেষ ৷ সামান্য কিছু “প্যাচওয়র্ক” বাকি আছে মাত্র৷ এছাড়াও তাঁর হাতে রয়েছে আরও তিনটি ছবি ৷ “তোরবাজ”, “পৃথ্বীরাজ” এবং “কেজিএফ-২”৷


গোড়া থেকে যে চিকিৎসকের অধীনে সঞ্জয় দত্ত রয়েছেন, সেই ডা: জলিল প্রকার জানালেন, সঞ্জয়কে আরও কতগুলি কেমোথেরাপি নিতে হবে, তা এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না ৷ যদিও, এই কষ্টকর যুদ্ধের প্রথম দুটি ধাপ তিনি অত্যন্ত অনায়াসেই পেরিয়ে এসেছেন ৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com