বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
লকডাউনে দেশের ৫০ জেলা

লকডাউনে দেশের ৫০ জেলা





করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এলাকাভিত্তিক লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। আক্রান্তের সংখ্যার ভিত্তিতে রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে চিহ্নিত করে বাস্তবায়ন হবে স্বাস্থ্যবিধি ও আইনি পদক্ষেপ।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটে দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০ উপজেলাকে রেড জোন বা পুরোপুরি লকডাউন দেখানো হচ্ছে। ইয়েলো জোন বা আংশিক লকডাউন দেখানো হচ্ছে পাঁচটি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে। আর গ্রিন জোন বা লকডাউন নয় দেখানো হচ্ছে একটি জেলা এবং ৭৫টি উপজেলাকে।

স্বাস্থ্য মন্ত্রণালয়সহ ১০টি সহযোগী সংস্থা ও টিমের সমন্বিত প্রচেষ্টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটে তুলে ধরা সর্বশেষ আপডেট করা তালিকায় ঢাকা বিভাগের গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইলকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে । এই বিভাগে শুধু ঢাকা ও ফরিদপুরকে আংশিক লকডাউন বলা হচ্ছে।

বরিশাল বিভাগের মধ্যে বরগুনা, বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে। বরিশাল বিভাগের ভোলা ও ঝালকাঠিকে আংশিক লকডাউন বলা হয়েছে।


চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, কক্সবাজার, ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর ও নোয়াখালীকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে । এই বিভাগের বান্দরবান, চট্টগ্রাম ও রাঙ্গামাটিকে আংশিক লকডাউন  বলা হয়েছে।

খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরাকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে। এই বিভাগের বাগেরহাট, কুষ্টিয়া ও মাগুরাকে আংশিক লকডাউন বলা হচ্ছে । খুলনা বিভাগেই দেশের একমাত্র গ্রিন জোন বা বা লকডাউন নয় এমন হিসেবে ঝিনাইদহকে চিহ্নিত করা হয়েছে।

রাজশাহী বিভাগের বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর ও রাজশাহীকে মধ্যে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে । এই বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জকে আংশিক লকডাউন বলা হচ্ছে।

রংপুর বিভাগের আটটি জেলাকেই পুরোপুরি লকডাউন বলা হচ্ছে। জেলাগুলো হলো- দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, রংপুর ও ঠাকুরগাঁও।

সিলেট বিভাগের বিভাগের সবগুলো জেলা অর্থাৎ- হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেটকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com