বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মৃত্যুর ৪ মাস পরই অতীত ইরফানের স্মৃতি? অভিনেতার সমাধির চারপাশে গজিয়েছে আগাছা

মৃত্যুর ৪ মাস পরই অতীত ইরফানের স্মৃতি? অভিনেতার সমাধির চারপাশে গজিয়েছে আগাছা

নাম, যশ, অর্থ, প্রতিপত্তি, সাফল্য-ব্যর্থতা, হাসি-কান্না, রাগ-অভিমান, সমস্ত কিছুই পড়ে রয়েছে পার্থিব জগতে। নশ্বর দেহ মাটির কোলে আশ্রয় নিয়েছে। উপরে খোদাই করা সেই নাম, ইরফান খান (Irrfan Khan)। চার মাস পেরিয়ে গিয়েছে। করোনা (CoronaVirus) সংকটের আবহেই প্রিয় অভিনেতাকে হারিয়েছে চলচ্চিত্র জগৎ।

সময়ের খাতায় সব হিসেবই পুরনো হয়ে যায়। শ্যাওলা পড়ে। গজিয়ে ওঠে আগাছা। সেই অবস্থাতেই পড়ে রয়েছে বিশ্বখ্যাত অভিনেতার সমাধি। চন্দন রায় সান্যালের (Chandan Roy Sanyal) টুইট করা ছবি দেখে চোখের কোণ ভিজছে অনুরাগীদের। ভারসোভার মুসলিম কবরস্থানে (Versova Muslim Kabrastan) সমাধিস্থ করা হয়েছিল ইরফান খানকে। সেই সমাধির চারপাশে অযত্নের চিহ্ন।

বিনা রক্ষণাবেক্ষণে যেখানে-সেখানে গজিয়ে উঠেছে আগাছা। কিছু পাথর দিয়ে ঘেরা রয়েছে। সামনে একটি ছোট্ট ফলকে লেখা নাম। ছবি শেয়ার করে ক্যাপশনে চন্দন লিখেছেন, সত্যিই যেন কতদিন কেটে গেল! দীর্ঘদিন ধরে বিদেশে নিউরো এন্ডোক্রিন টিউমারের চিকিৎসা করাচ্ছিলেন ইরফান খান। দেশে ফিরে আসার পর শেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’-এর (Angrezi Medium) শুটিং শেষ করেন।

২৯ এপ্রিল কোলন ইনফেকশনের জেরে মৃত্যু হয় অভিনেতার। সেই শোক আজও কাটিয়ে উঠতে পারেননি চলচ্চিত্র অনুরাগীরা। কাটিয়ে উঠতে পারেননি অভিনেতা চন্দন রায় সান্যালও। সেই কারণেই বন্ধুর সমাধিস্থলে গিয়েছিলেন তিনি।

তাঁর সৌজন্যে যে ছবি প্রকাশ্যে এল তা মন ভেঙে দিয়েছে ইরফান অনুরাগীদের। প্রশ্ন উঠছে, চার মাসেই কি অতীতের খাতায় এতটা পিছনের পাতায় চলে গেল ইরফান খানের স্মৃতি?

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com