বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মুম্বাইয়ে ভবন ধস, নিহত ৮

মুম্বাইয়ে ভবন ধস, নিহত ৮

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি তিন তলা ভবন ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে মুম্বাইয়ের পাশের ভিওয়ান্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ভারতের থানে মিউনিসিপাল কর্পোরেশনের বরাত দিয়ে এনডিটিভির একটি প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার ভোর পৌনে ৪টায় এ দুর্ঘটনা ঘটে। এরপর দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং দমকল বাহিনী সেখানে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে।

ভবন ধসের এ ঘটনায় অন্তত আট জন নিহত হয়েছেন এছাড়া এখন পর্যন্ত পাঁচ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত এনডিআরএফ এবং দমকল বাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে।

এনডিআরএফ সূত্রে জানানো হয়েছে, ‌ভবন ধসের পরে স্থানীয়রা প্রায় ২০ জনকে উদ্ধার করেছে। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী এখনও ২০ থেকে ২৫ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com