মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
চীনকে ‘তথ্য সরবরাহ’, ভারতে স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

চীনকে ‘তথ্য সরবরাহ’, ভারতে স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

নয়াদিল্লির এক ফ্রিল্যান্স সাংবাদিককে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ ‌‘চীনা গোয়েন্দা কর্মকর্তাদের কাছে ‘সংবেদনশীল তথ্য’ সরবরাহ।’
আজ শনিবার নয়াদিল্লি পুলিশের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

৬১ বছর বয়সী ওই সাংবাদিকের নাম রাজীব শর্মা। তার সম্পর্কে দিল্লি পুলিশ জানায়, তাকে গত সপ্তাহে গ্রেপ্তার করার পর, তার বাসা থেকে ভারতের প্রতিরক্ষা বিভাগের কিছু গোপন নথি জব্দ করা হয়েছে।
‘চীনা গোয়েন্দাদের তথ্য সরবরাহ’ করার বিনিময়ে রাজিব শর্মাকে ‘বিপুল পরিমাণ অর্থ’ দেওয়ার অভিযোগে এক চীনা নারী ও তার নেপালি সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।


তবে, এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
গ্রেপ্তারকৃত তিনজনের কিংবা তাদের আইনজীবীদের কাছেও রয়টার্স তাত্ক্ষণিকভাবে পৌঁছাতে পারেনি।
দিল্লির পুলিশ কমিশনার সঞ্জীব কুমার যাদব বিবৃতিতে বলেন, ‘জিজ্ঞাসাবাদে রাজীব শর্মা এসব গোপন ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করে তার চীনা নিয়োগদাতার কাছে সরবরাহ করার বিষয়ে তার সংশ্লিষ্টতা থাকার কথা জানিয়েছেন।’

হিমালয় সীমান্তে ভারত ও চীনের মধ্যে তীব্র উত্তেজনা চলাকালে রাজিবকে গ্রেপ্তার করা হলো। জুন মাসে এক সংঘর্ষে ভারত তার ২০ সেনা নিহতের দাবি করে এবং এর পর থেকে প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হতে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com