বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভারতে ধৃত ৯জন আল-কায়দা জঙ্গী

ভারতে ধৃত ৯জন আল-কায়দা জঙ্গী

শুক্রবার রাতে ভারতের দুই রাজ্য থেকে ধরা পড়ল ৯জন আল-কায়দা জঙ্গী ৷ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং কেরলের এর্ণাকুলাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।ধৃতদের নাম আবু সুফিয়ান, মুর্শিদ হাসান, ইয়াকুব বিশ্বাস, নাজমুল সাকিব, মইনুল মন্ডল, লুইয়ান আহমেদ, আল মামুন কামাল, আতিউর রহমান ও মোশারফ হোসেন ৷দুটি ক্ষেত্রেই গোয়েন্দা ও জঙ্গীদের মধ্যে দীর্ঘ এনকাউন্টার চলে ৷ দু’জায়গাতে দীর্ঘদিন ধরে তল্লাশি অভিযান চলছিল ৷ শেষে গতকাল ভারতের অন্যতম গোয়েন্দা সংস্থা “ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি” বা “এন আই এ” এই জঙ্গীদের ধরতে সক্ষম হয় ৷

বহুদিন যাবৎ ভারতের বিভিন্ন শহরে আল-কায়দা জঙ্গীরা ঘাঁটি গেড়ে আছে ৷ এ’খবর অজানা নয় ৷ আন্তঃরাজ্য মডিউলে তারা অপারেশন চালায় ৷ তাদের মূল কাজ , সাধারণ মানুষদের মৃত্যু ঘটানো ৷ যাতে, আপামর জনগণের মনে প্রচন্ড ভয় ও আতঙ্ক সৃষ্টি হয় ৷
গতরাতে ধৃত জঙ্গীরা কোন কোন জায়গায় কী ধরণের নাশকতার পরিকল্পনা করছিল, তা জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে ৷


প্রসঙ্গত, গত এক বছর ধরে দক্ষিণ ভারতের কেরলের বিভিন্ন জেলা থেকে আল-কায়দা জঙ্গীদের নানা কার্যকলাপের খবর আসতে থাকে ৷ তদন্তে দেখা যায়, তারা বিভিন্ন জায়গায় নিজেদের চর ছড়িয়ে রেখেছে ৷ এমনকি ছদ্মবেশেও ৷ তাদের মধ্যে বেশ কয়েকজন জঙ্গী ইতিমধ্যে গোয়েন্দাদের জালে ধরাও পড়েছে ৷ অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদও যে ক্রমশ জঙ্গীদের মুক্ত অঞ্চল হয়ে উঠছে, সে খবরও পুলিস প্রশাসনের কাছে ছিল ৷

সেই সূত্র ধরেই খাগড়াগড় বিস্ফোরণ কান্ড ও অন্যান্য বেশ কয়েকটি জঙ্গী হামলায় জড়িতদের গ্রেপ্তার করা হয় ৷ এদের মধ্যে বাংলাদেশের জঙ্গী সংগঠন “জামাত-উল-মুজাহিদিন”-এর সদস্যরাও আছে ৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com