রবিবার, ১৪ Jun ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সুকান্তের সৃষ্টিতে সুশান্ত

সুকান্তের সৃষ্টিতে সুশান্ত

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের একটি অনবদ্য মোমমূর্তি গড়ে তুললেন, পশ্চিমবাংলার শিল্পী সুকান্ত রায় ৷ এবং সেই মূর্তিটি এতটাই প্রাণবন্ত যে, হঠাৎ দেখলে নিজের চোখকে বিশ্বাস করাই মুশকিল৷ সুশান্তের পরণে সকলের অতি পরিচিত সেই কালো প্যান্ট, সাদা টি-শার্ট, তার ওপর ডেনিম-এর ফেডেড ব্লু জ্যাকেট৷ খবরটা জানাজানি হতেই দলে দলে মানুষ সুকান্ত রায়ের আসানসোলের বাড়িতে ছুটে যাচ্ছেন ৷ একবার অন্তত যাতে আসল না হোক, নকল সুশান্তকে দেখা যায় ৷ কোনও কোনও অনুরাগী তো কেঁদেই ফেলছেন ৷


তবে, সুকান্ত রায় তাঁর এই সৃষ্টিকে বিক্রি করবেন না বলে ঠিক করেছেন ৷ কোনও মোম-গ্যালারি বা মিউজিয়ামেও দেবেন না ৷ রাখবেন একান্ত সংগ্রহে ৷ নিজের মিউজিয়ামে ৷ কারণ, সুশান্ত সিং রাজপুত ছিলেন সুকান্ত রায়ের অন্যতম প্রিয় অভিনেতা ৷ তবে, তিনি জানিয়েছেন, সুশান্তের পরিবারের কেউ যদি তাঁর কাছে মূর্তিটি চান, তাহলে তিনি আর একটি নতুন মূর্তি গড়ে দেবেন ৷


এখানে বলা দরকার, মাত্র তিন মাস আগে গত ১৪ই জুন সুশান্ত সিং রাজপুতের আকস্মিক ও রহস্যজনক মৃত্যুর খবরটি পাওয়া যায় ৷

মানসিক দিক থেকে ভেঙে পড়েন সুকান্ত ৷ আর ঠিক তখনই সুকান্ত রায় স্থির করেন, তিনি তাঁর অন্যতম প্রিয় এই অভিনেতার মোমমূর্তি বানাবেন ৷
প্রসঙ্গত, এর আগে সুকান্ত বহু বিখ্যাত মানুষের মোমমূর্তি গড়েছেন ৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com