বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঢাকার ৩৮ এলাকা ইয়োলো জোনে

ঢাকার ৩৮ এলাকা ইয়োলো জোনে

দেশে ব্যাপক হারে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এলাকাভিত্তিক লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। বেশি আক্রান্ত এলাকাকে রেড, অপেক্ষাকৃত কম আক্রান্ত এলাকাকে ইয়োলো ও একেবারে কম আক্রান্ত বা সংক্রমণমুক্ত এলাকাকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করে স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করা হবে।

গ্রিন জোনে সতর্কতা এবং ইয়েলো জোনে সংক্রমণ যেন আর না বাড়ে সেজন্য পদক্ষেপ থাকলেও রেড জোনে করোনার বিশেষ গাইডলাইন অনুযায়ী কঠোর হবে পুলিশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, আজ ৭ জুন, রবিবার থেকেই কিছু জায়গা উপরোক্ত তিন জোনে বিভক্ত হয়ে নতুন করে লকডাউন শুরু হচ্ছে।

শনিবার (৬ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সর্বশেষ আপডেট করা তালিকায় ঢাকা মহানগরীর ৩৮টি এলাকাকে ইয়েলো জোন চিহ্নিত করে ‘আংশিক লকডাউন’ হিসেবে দেখানো হচ্ছে। এখন পর্যন্ত রেড জোন চিহ্নিত করে ঢাকার কোনো এলাকাকে পুরোপুরি লকডাউন দেখানো হচ্ছে না।

আংশিক লকডাউন চিহ্নিত ৩৮টি এলাকা হলো- আদাবর, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, ওয়ারী, কদমতলী, কলাবাগান, কাফরুল, কামরাঙ্গীরচর, কোতয়ালী, খিলক্ষেত, গুলশান, গেন্ডারিয়া, চকবাজার, ডেমরা, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, দক্ষিণখান, দারুসসালাম, ধানমন্ডি, নিউমার্কেট, পল্টন মডেল, পল্লবী, বংশাল, বাড্ডা, বিমানবন্দর, ভাটারা, মিরপুর মডেল, মুগদা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, রমনা মডেল, লালবাগ, শাহআলী, শাহজাহানপুর, শেরেবাংলা নগর, সবুজবাগ, সুত্রাপুর ও হাজারীবাগ থানা এলাকা।

সর্বশেষ পরিসংখ্যান অনুসারে দেশে মোট দেশে মোট ৬৩ হাজার ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা জেলায় শনাক্ত হয়েছেন ২০ হাজার ৭০৭ জন। এদের মধ্যে ঢাকা মহানগরী এলাকাতেই আক্রান্ত ১৯ হাজার ৩২৭ জন।

মহানগরীর মিরপুর এলাকায় সর্বোচ্চ ৯৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরপর মহাখালীতে  দ্বিতীয় সর্বোচ্চ ৪৫৭ চন আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর পরে আছে উত্তরায় ৪৩৩ জন, মুগদায় ৪২৮ জন ও মোহাম্মদপুরে ৩৯৪ জন।

এছাড়া যাত্রাবাড়ীতে ৩৮৭ জন, কাকরাইলে ৩০০ জন, ধানমণ্ডিতে ২৯৪ জন, মগবাজারে ২৫৫ জন, তেজগাঁওয়ে ২৫১ জন, রাজারবাগে ২২১ জন, খিলগাঁওয়ে ২১৯ জন, লালবাগে ২০৬ জন, রামপুরায় ১৯৭ জন, বাড্ডায় ১৯৫ জন, মালিবাগে ১৬৪ জন, গুলশানে ১৬৩ জন, বাবুবাজারে ১৬২ জন, গেন্ডারিয়ায় ১৪২ জন, ওয়ারীতে ১২৪ জন, বাসাবোতে ১২২ জন, বংশালে ১০৯ জন এবং আগারগাঁওয়ে ১০৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com