শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
“নাগরিক টিভিতে নিলয়, হিমি, সুজনের মাইন্ড গেম”

“নাগরিক টিভিতে নিলয়, হিমি, সুজনের মাইন্ড গেম”

“মাইন্ড গেম” কে কার মন নিয়ে খেলা করছে তা জানা যাবে কয়েকদিন পরেই। এখন পুরোদমে চলছে শুটিং। শুটিংয়ে অংশ নিয়েছেন নিলয় আলমগীর, হিমি ও সুজন। রাজধানীর উত্তরায় নোঙর শুটিং হাউজে শুরু হয়েছে চার পর্বের ধারাবাহিক নাটক ‘মাইন্ড গেম’-এর শুটিং। গতকাল বৃহস্পতিবার থেকে এ নাটকের ক্যামেরা ওপেন হলো। অনামিকা মন্ডলের রচনায় নাটকটি পরিচালনা করছেন সঞ্জয় বড়ুয়া। এখানে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জেএস হিমি ও সুজন হাবিব।

তিনজনকে চমৎকার তিনটি চরিত্রে দেখা যাবে বলেন জানিয়েছেন নির্মাতা। এর গল্পে দেখা যাবে- করোনামহামারীর প্রভাবে হুট করে চাকরি চলে যাবার পর একজন মানুষের মনস্তাত্বিক যে সকল পরিবর্তন ঘটে এবং এর প্রভাব যে কতটা গুরুতর হয় তারই চিত্র। নাটকের গল্প সম্পর্কে জানতে চাইলে নিলয় আলমগীর বলেন, ‘গল্পটি থ্রিলার টাইপ গল্প এখানে। মজার বিষয় হচ্ছে আমি এই নাটকের হিরো কিন্তু আমার কোন গার্লফ্রেন্ড নেই,

গার্লফ্রেন্ড আছে ভিলেনের।’ সুজন হাবিব বলেন, ‘দর্শকের কাছে উপভোগ্য হবে এমন একটি গল্প রয়েছে নাটকটিতে। থ্রিলার আছে, রোমান্স আছে। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকপ্রিয় হবে।’ পরিচালক সঞ্জয় বড়ুয়া জানিয়েছেন, ধারাবাহিক নাটক ‘মাইন্ড গেম’ নাগরিক টিভিতে প্রচারিত হবে শিগগিরই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com