বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বিলগেটস এর বাবার মৃত্যু

বিলগেটস এর বাবার মৃত্যু

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের বাবা উইলিয়াম হেনরি গেটস মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে বিল গেটস তার অফিসিয়াল ব্লগে লিখেছেন, ‘এত বছরের লম্বা একটা সময়ে এই মানুষটিকে পেয়ে আমরা সবাই অনেক ভাগ্যবান।’

সিনিয়র গেটস সেনা কর্মকর্তা ছিলেন। পাশাপাশি সিয়াটল ল ফার্ম নামের একটি প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। মাইক্রোসফট করপোরেশনের সহযোগী প্রতিষ্ঠাতা বিল গেটসের দাতব্য কাজে সহায়তাকারীও ছিলেন উইলিয়াম।

পরিবার জানিয়েছে, গত সোমবার ওয়াশিংটনের হুড ক্যানেলের সমুদ্রসৈকতসংলগ্ন বাড়িতে তার মৃত্যু হয়েছে। কিছু মনে রাখতে না পারা বা আলঝেইমার রোগে আক্রান্ত ছিলেন তিনি।

বিল গেটস লিখেছেন, মাইক্রোসফট ছেড়ে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস নামের দাতব্য প্রতিষ্ঠানে পুরোপুরি মনোযোগ দেওয়ার ক্ষেত্রে তার বাবার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

বিল গেটস বলেন, ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তা বাবাকে ছাড়া সম্ভব হতো না।’

২০০০ সালে শুরু হওয়া ফাউন্ডেশনটির কো-চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com