বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“বাবার কথা অবাক হয়ে শুনছে ছোট্ট যুবান”

“বাবার কথা অবাক হয়ে শুনছে ছোট্ট যুবান”

বাবা মা দুজনেই তারকা। একজন পরিচালক একজন অভিনেত্রী। তাই জন্মের আগে থেকেই তাকে নিয়ে সবার কৌতিহলের কোন কমতি ছিলনা। জন্মের পরতো সে তারকার তকমা পেয়েই গেছে। ছোট্ট একরত্তি, এক সপ্তাহও হয়নি পৃথিবীতে এসেছে।তাকে নিয়ে দুই বাংলার সংবাদ মাধ্যমে উঠে এসেছে খবরের পর খবর। হবে না-ই বা কেন আগেই বলেছি বাবার নাম রাজ চক্রবর্তী (Raj Chakraborty) আর মা শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।

টলিউডের তারকা দম্পতির প্রথম সন্তান যুবান চক্রবর্তী (Yuvaan Chakraborty)। শনিবারই ছেলে হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন রাজ। এবার ইনস্টাগ্রামে (Instagram) শেয়ার করলেন ছোট্ট যুবানের এই ভিডিওটি।

ভিডিওতে ছেলেকে আদরে ভরিয়ে দিচ্ছেন রাজ। শান্ত শিশু অবাক হয়ে শুনছে বাবার সমস্ত কথা। বাড়িতে গিয়ে কী কী করতে হবে, ঠাম্মাকে কীভাবে ডাকতে হবে, কীভাবে দাদু-দিদাকে হ্যালো বলতে হবে,

সবই কয়েক দিনের শিশুকে বোঝাচ্ছেন রাজ চক্রবর্তীকে। শান্ত ছেলের আবার প্রশংসাও করছেন রাজ। তাকে না ঘুমানোর পরামর্শ দিচ্ছেন। যাতে ছেলের সঙ্গে চুটিয়ে খেলতে পারেন। ভিডিওটি দেখে মুগ্ধ হয়েছেন টলিউডের (Tollywood) তারকারা। প্রশংসায় কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন, সুদীপ্তা চক্রবর্তী,

অনিন্দিতা বসু-সহ একাধিক টলিউড তারকা এবং তারকা দম্পতির অনুরাগীরা।
ছেলের সঙ্গে নিয়ের একটি অ্যানিমেশন ভিডিও-ও শেয়ার করেছেন রাজ চক্রবর্তী। ভিডিওর নেপথ্যে রয়েছেন ‘হ্যাপি বার্থ ডে’র সুর। ভিডিওটি তৈরি করার জন্য সৌরভ দাসকে ধন্যবাদ দিয়েছেন রাজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com