বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪

যশোরে করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪

যশোরে কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে এই নিয়ে বুধবার পর্যন্ত জেলায় ৩৬৮৩ জন করোনায় আক্রান্ত হলেন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫১ জনে।

সিভিল সার্জন অফিসের দাািয়ত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানান, বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে ১৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাঠানো হয়। তাতে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এরমধ্যে যশোর সদর উপজেলায় ২ জন,

মণিরামপুর উপজেলায় ১ জন ও অভয়নগর উপজেলায় ১ জন রয়েছেন। আক্রান্তরা হলেন জামান আল মিজান (২৯),তৌহিদুল ইসলাম (৫০), হাসানুজ্জামান (২৫) ও রবিউল ইসলাম (৬৫)। তারা হোমআইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ডা. রেহেনেওয়াজ আরো জানান, এদিন ৪২ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে।

যবিপ্রবির অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানিয়েছেন, বুধবার জেনোম সেন্টারে যশোরের ৪ জন ছাড়াও নড়াইল জেলার ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে কোভিডের জীবাণু পাওয়া গেছে। আর মাগুরা জেলার ৩৪ জনের নমুনা পরীক্ষায় সবগুলো নেগেটিভ শনাক্ত হয়েছে। সবমিলিয়ে ৭৪ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা পজিটিভ এবং ৬২ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের ইনচার্জ সেবিকা হাসি বেগম জানান, করোনায় আক্রান্ত হয়ে মৃতের নাম হলো মুড়লী দাস (৮০)। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের মৃত বিশ্বনাথের ছেলে। করোনায় আক্রান্ত হয়ে গত ১৬ সেপ্টেম্বর দুর্পু ২টা ৪৫ মিনিটে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৭ সেপ্টেম্বর ভোররাতে চিকিৎসক হুসাইন আলী তাকে মৃত ঘোষণা করেন।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, জেলায় মোট ৩৬৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৪৬৬ জন। আর ৫১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা ও খুলনার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৮ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com