শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ধুকে ধুকে মরছে কোলকাতার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, সংসদে রিলিফ প্যাকেজ চাইলেন নুসরাত

ধুকে ধুকে মরছে কোলকাতার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, সংসদে রিলিফ প্যাকেজ চাইলেন নুসরাত

লকডাউনে অন্যান্যদের মতই ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থাও খারাপ। কর্মহীন হয়েছেন বহু মানুষ। আর সংসদে গিয়ে সেকথাই তুলে ধরলেন অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান।

সংসদে চলছে বাদল অধিবেশন। আর সেখানেই বুধবার এই বিষয়ে মুখ খোলেন নুসরাত। তিনি বলেন, কোভিডের কারণে কেন্দ্রের লকডাউনের নির্দেশিকা অনুযায়ী বন্ধ রয়েছে সিনেমা হল। আর তাতে ব্যাপক ক্ষতি হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

লকডাউনের ফলে দেশ জুড়ে সব সিনেমা হল বন্ধ হয়ে যায়। আর এর জেরেই কাজ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। কাজ হারিয়েছেন ক্যামেরাম্যান, মেক আপ আর্টিস্ট সহ ক্যামেরার পিছনে কাজ করা বহু মানুষ। নুসরাত বলেন, তিনি চেষ্টা করেই সবাইকে সাহায্য করতে পারেননি। তাই ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য রিলিফ প্যাকেজ দেওয়ার কথা বলেন তিনি।

নিউ নর্মালে অনেক দিন ধরেই সিনেমা হলগুলি খোলার আবেদন জানিয়ে চলেছে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। সুরক্ষাবিধির প্রস্তাবনা দেওয়া সত্ত্বেও এখনও হল খোলার অনুমতি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। সিনেমা হলগুলি খোলার আবেদন ইতিমধ্যেই জানিয়েছেন দেব মিমি চক্রবর্তী,

অঙ্কুশ-সহ অন্যান্য টলিউড তারকারা। তাঁদের মতো নিজের সংসদের ভিডিওটি টুইটারে শেয়ার করে তাতেও ‘আনলক সিনেমা সেভ জবস’ হ্যাশট্যাগ দিয়েছেন নুসরত। বন্ধু তথা সহ-সাংসদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মিমি চক্রবর্তীও।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com