শনিবার, ২০ Jun ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
যবিপ্রবির ল্যাবে করোনা পজেটিভ ১৫, নেগেটিভ ১৪৩

যবিপ্রবির ল্যাবে করোনা পজেটিভ ১৫, নেগেটিভ ১৪৩

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে মোট১শ ৫৮ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের কোভিড-১৯ নভেল করোনাভাইরাস পজেটিভ ও ১শ ৪৩ জনের নেগেটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যেযশোর জেলার ২১ নমুনা পরীক্ষায় ৪ জন, ঝিনাইদহের ১৪ নমুনা পরীক্ষায় ১ জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ল্যাব থেকে পাঠানো বিভিন্ন জেলার ১শ ২৩ নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্যড. শিরিন নিগার জানান, রোববার সকালে পরীক্ষার ফলাফল জেলার সিভিল সার্জনদের কাছে মেইলে পাঠানো হয়েছে।যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, যশোরে নতুন করে শনাক্ত হওয়া ৪ যশোরের অভয়নগর উপজেলার। আক্রান্তদের বাড়ি লকডাউন করতে বলা হয়েছে। সিভিল সার্জন আরো জানান, রোববার পর্যন্ত যশোর জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১শ ৩১ জন। সুস্থ হয়েছেন ৯৪ জন। এছাড়া ১ জনের মৃত্যু হয়েছে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাহমুদুর রহমান রিজভী জানিয়েছেন, রোববার শনাক্ত হওয়া ৪ জন হলেন জাহাঙ্গীর আলম, শেখ ইমদাদ, রিফাত ও অর্থি। তারা সকলেই নওয়াপাড়া পৌর এলাকার বাসিন্দা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com