বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইয়োশিহিদে সুগা

জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইয়োশিহিদে সুগা

ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির নেতৃত্ব জিতে জাপানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইয়োশিহিদে সুগা। সোমবার ক্ষমতাসীন দলটির নেতৃত্ব নির্বাচনের ভোটে নিরঙ্কুশ জয় পেয়েছেন জাপানের মন্ত্রিপরিষদের মূখ্যসচিব ৭১ বছর বয়সী সুগা।
এলডিপির প্রধান নির্বাচিত হওয়ার পর বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের রাজনৈতিক আদর্শই অনুসরণ করার অঙ্গীকার করেছেন তিনি।

প্রকাশিত ফলাফলে মোট ৫৩৪টি ভোটের মধ্যে ইয়োশিহিদে সুগা পেয়েছেন ৩৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা পেয়েছেন ৮৯ ভোট। আর আরেক প্রতিদ্বন্দ্বী সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা পেয়েছেন ৬৮ ভোট। নিয়ম অনুযায়ী ক্ষমতাসীন দলের নির্বাচিত সভাপতিই প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

বুধবার পার্লামেন্টে আরেকটি ভোটে জাপানের প্রধানমন্ত্রী বেছে নেওয়া হবে। সংসদে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের নতুন নেতাই জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিত। সেই হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি সুগা এলডিপির নেতৃত্বও দিবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com